ট্রেন্ডিং

ICC Test Ranking

আইসিসি–র টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে রোহিত শর্মা, কোহলির আগে যশস্বী জয়সওয়াল

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে গেলেন রোহিত শর্মা। দীর্ঘ ৩ বছর পর আবার প্রথম পাঁচে ভারতীয় দলের অধিনায়ক। রোহিত ছাড়াও ব্যাটারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আরও দুই ব্যাটার বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল।

ব্যাটারদের তালিকায় প্রথম দশে রোহিত, যশস্বী ও কোহলি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪
Share on:

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে গেলেন রোহিত শর্মা। দীর্ঘ ৩ বছর পর আবার প্রথম পাঁচে ভারতীয় দলের অধিনায়ক। রোহিত ছাড়াও ব্যাটারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আরও দুই ব্যাটার বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। বোলারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। 

বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসি–র টেস্ট র‌্যাঙ্কিং। যথারীতি শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৯৯। দ্বিতায়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে কেন উইলিয়ামসন। ড্যারিল মিচেল ও স্টিভ স্মিথ। একধাপ এগিয়ে রোহিত শর্মা ৫ নম্বরে উঠে এসেছেন। ২০২১ সালের পর এই প্রথম পাঁচে উঠে এলেন রোহিত। তাঁর পরেই রয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। দু’‌জনই একধাপ করে উঠে এসেছেন। শুভমান গিল রয়েছেন ১৯ নম্বরে। এছাড়া প্রথম ২০–র মধ্যে আর কোনও ভারতীয় নেই।


আরও পড়ুনঃ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য ভারত, মালয়েশিয়ার বিরুদ্ধে জয় ৮–১ ব্যবধানে


আরও পড়ুনঃ প্যারাগুয়ের বিরুদ্ধে জঘন্য ফুটবল, বিশ্বকাপ বাছাইপর্বে আবার হারের সরণিতে ব্রাজিল


আরও পড়ুনঃ প্রতিদিনই নতুন গল্প নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সে, তৃতীয় দিনের খেলাও বাতিল আফগান–কিউয়িদের


টেস্টে বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৭০। জশ হ্যাজেলউডের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। দুজনেরি পয়েন্ট ৮৪৭। সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ব্যাটারদের মতো বোলারদের তালিকাতেও প্রথম দশে রয়েছেন তিন ভারতীয়। কুলদীপ যাদব রয়েছেন ১৫ নম্বরে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মহম্মদ সামি রয়েছেন ২৪। ২৬ নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ।

টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দুটি স্থান ধরে রেখেছেন ভারতীয়রা। শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। আর অক্ষর প্যাটেল রয়েছেন ছয় নম্বরে। দলগত র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora