ট্রেন্ডিং

Irani Cup 2024

সরফরাজ খানের অপরাজিত দ্বিশতরান, ইরানি কাপে রানের পাহাড়ে মুম্বই

ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে রানের পাহাড়ে মুম্বই। দ্বিতীয় দিনের শেষে তুলেছে ৯ উইকেটে ৫৩৬। ২২১ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।

২২১ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০২, ২০২৪
Share on:

অধিনায়ক অজিঙ্কা রাহানে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও লক্ষ্যে অবিচল ছিলেন সরফরাজ খান। তাঁর দুরন্ত দ্বিশতরানের ওপর ভর করে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে রানের পাহাড়ে মুম্বই। দ্বিতীয় দিনের শেষে তুলেছে ৯ উইকেটে ৫৩৬। ২২১ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে মুম্বইয়ের ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২৩৭। অজিঙ্কা রাহানে ৮৬ ও সরফরাজ খান ৫৪ রানে অপরাজিত ছিলেন। এদিন সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দুরে থেমে যায় রাহানের ইনিংস। ৯৭ রান করে তিনি যশ দয়ালের বলে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। শামস মুলানিও (‌৫)‌ দ্রুত ফেরেন। তিনি মুকেশ কুমারের শিকার। ২৮০ রানে ষষ্ঠ উইকেট হারায় মুম্বই। 


আরও পড়ুনঃ বাংলার রনজি দলের নেতৃত্বে অনুষ্টুপ মজুমদার, ডাকা হল অনূর্ধ্ব ১৯ যুধাজিৎ গুহকেও


এরপর তনুশ কোটিয়ানকে সঙ্গে নিয়ে মুম্বইকে এগিয়ে নিয়ে যান সরফরাজ খান। দুজনের জুটিতে ওঠে ১৮৩ রান। তনুশকে (‌৬৪)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণ। পরের বলেই মোহিত অবস্তিকেও (‌০) ফেরান প্রসিদ্ধ। ৪৬৩ রানে অস্টম উইকেট হারায় মুম্বই। এরপর সরফরাজের সঙ্গে জুটি বাঁধেন শার্দূল ঠাকুর। ৫৯ বলে ৩৬ রান করে দিনের বেলায় সারাংশ জৈনের বলে আউট হন তিনি। 

অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও টলানো যায়নি সরফরাজ খানকে। দিনের শেষে ২৭৬ বলে ২২১ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত রয়েছেন তিনি। মেরেছেন ২৫টি ৪ ও ৪টি ৬। অবশিষ্ট ভারতীয় দলের হয়ে মুকেশ কুমার ১০৯ রানে ৪টি, যশ দয়াল ৮৯ রানে ২টি ও প্রসিদ্ধ কৃষ্ণ ১০২ রানে ২টি উইকেট নিয়েছেন।   ‌ ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora