ট্রেন্ডিং

Bangladesh vs Sri Lanka Series 2025

নঈমের ‌৫ উইকেট, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেল বাংলাদেশ, টেস্ট ড্রয়ের পথে

বড় কোনও অঘটন না ঘটলে অমীমাংসিতভাবে শেষের দিকেই এগোচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট। চতুর্থ দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৭৭। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে রয়েছে ১৮৭ রানে।

ক্রমশ ড্র‌য়ের দিকেই এগিয়ে চলেছে বাংলাদেশ–শ্রীলঙ্কা প্রথম টেস্ট।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৫
Share on:

বড় কোনও অঘটন না ঘটলে অমীমাংসিতভাবে শেষের দিকেই এগোচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট। চতুর্থ দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৭৭। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে রয়েছে ১৮৭ রানে। হাতে ৭ উইকেট। বাংলাদেশকে জিততে গেলে পঞ্চম দিন লিড বাড়িয়ে অল আউট করতে হবে শ্রীলঙ্কাকে। যা রীতিমতো কঠিন।

৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনঞ্জয় ডি সিলভা ১৭ রানে ক্রিজে ছিলেন। দিনের তৃতীয় ওভারেই শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন নঈম হাসান। ৩৭৭ রানের মাথায় ধনঞ্জয়কে (‌১৯)‌ তুলে নেন। কুশল মেন্ডিসও (‌৫)‌ বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। তাঁকে ফেরান হাসান মাহমুদ। ৩৮৬ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। 


আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণ শুরু ভারতের, ৪ নম্বরে দলকে নির্ভরতা দিচ্ছেন শুভমান


এরপর প্রিয়নাথ রত্নায়েকেকে নিয়ে রুখে দাঁড়ান কামিন্দু মেন্ডিস। দুজনের জুটিতে ওঠে ৮৪ রান। এই জুটিই লড়াইয়ে রাখে শ্রীলঙ্কাকে। ৪৭০ রানের মাথায় রত্নায়েকেকে (‌৮৩ বলে ৩৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ। এক ওভার পরেই কামিন্দুকেও ফেরান। ১৪৮ বলে ৮৭ রান করেন কামিন্দু। শ্রীলঙ্কার শেষ লেজটুকু ছাঁটেন নঈম হাসান। ৪৮৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ১২১ রানে ৫ উইকেট নেন নঈম হাসান। ৭৪ রানে ৩ উইকেট হাসান মাহমুদের।

১০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ এনামুল হক (‌৪)‌। তিন নম্বরে নামা মোমিনুল হকও (‌১৪) রান পাননি। আর এক ওপেনার সাদমান ইসলাম অবশ্য রান পেয়েছেন। ১২৬ বলে ৭৬ রান করে তিনি আউট হন। দিনের শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছে। নাজমুল হোসেন ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রান করে ক্রিজে রয়েছেন। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora