ট্রেন্ডিং

Shreyas Iyer new India's T20I captain

সরিয়ে দেওয়া হল বিশ্বকাপজয়ী অধিনায়ককে, ভারতের টি২০ দলের নেতৃত্বে শ্রেয়স আয়ার

দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব ধরে রাখতে পারলেন না সূর্যকুমার যাদব। তাঁকে সরিয়ে শ্রেয়স আয়ারকে আনুষ্ঠানিকভাবে ভারতের নতুন টি২০ অধিনায়ক করা হয়েছে। মার্চে ২০২৬ টি২০ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করা সত্ত্বেও ব্যাট হাতে ব্যর্থতার কারণে সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূর্যকে সরিয়ে ভারতীয় টি২০ দলের নেতৃত্বে শ্রেয়স।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ০৫, ২০২৬
Share on:

দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব ধরে রাখতে পারলেন না সূর্যকুমার যাদব। তাঁকে সরিয়ে শ্রেয়স আয়ারকে আনুষ্ঠানিকভাবে ভারতের নতুন টি২০ অধিনায়ক করা হয়েছে। মার্চে ২০২৬ টি২০ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করা সত্ত্বেও ব্যাট হাতে ব্যর্থতার কারণে সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়ে টানা দ্বিতীয় বছর ভারতের নির্বাচকরা বড় কোন শিরোপা জেতার পরপরই নেতৃত্বের ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্ত নিলেন। ২০২৫ সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর মাত্র কয়েক মাস পর অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল। এবার সূর্যকুমারের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের নতুন টি২০ অধিনায়ক হিসেবে শ্রেয়সের যাত্রা শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, বেলফাস্টে ২৬ ও ২৮ জুন দুটি টি২০ ম্যাচ দিয়ে। তারপরই ১ থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে ৫ ম্যাচের কঠিন টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য শনিবার ভারতীয় দল ঘোষিত হবে। তার আগে নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে জাতীয় নির্বাচকরা বুঝিয়ে দিচ্ছেন ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রেয়সের হাতে এখনও নেতৃত্ব তুলে দিয়ে নির্বাচকরা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও তার পরবর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপকে সামনে রেখে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করেছেন।

সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছিলেন শ্রেয়স আয়ার। শুধু তাই নয়, শিরোপা না জিততে পারলেও আইপিএলে পাঞ্জাব কিংসকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন। তাঁর দুরন্ত নেতৃত্বের জন্যও পুরস্কৃত হলেন শ্রেয়স। তিনি আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক হিসেবে দারুণভাবে মেলে ধরেছেন। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। এছাড়া ২০২০ ও ২০২৫ সালে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস  ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। 


দলের কম্বিনেশন এবং সূর্যকুমার ও তিলক ভার্মার মতো ব্যাটাররা মিডল অর্ডারে থাকায় ২০২৩ সালের ডিসেম্বর থেকে দেশের হয়ে টি২০ ক্রিকেটে খেলার সুযোগ পাননি শ্রেয়স। তবে সম্প্রতি সাদা বলের ক্রিকেটে তাঁর বিধ্বংসী ফর্ম উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছিল নির্বাচকদের কাছে। গতবছর আইপিএলে ১৭৫.০৭ এর বিধ্বংসী স্ট্রাইক রেটে করেছিলেন ৬০৪ রান। এবছর ১৬৮.৮১ স্ট্রাইক রেটে ৪৯৮ রান।

অধিনায়কত্বের দৌড়ে শ্রেয়স আয়ারের সঙ্গে তিলক ভার্মা এবং ঈশান কিষাণও ছিলেন। কিন্তু শ্রেয়সের নেতৃত্বের বিশাল অভিজ্ঞতা তাঁকে এগিয়ে দিয়েছে। তিলক অথবা ঈশানকে শ্রেয়সের ডেপুটি হিসেবে দেখা যেতে পারে। তবে 

সূর্যকুমারকে সরানোটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্মম সিদ্ধান্ত। দলকে দুর্দান্ত ফর্মে নেতৃত্ব দেওয়া এবং ২০২৬ সালের মার্চে ঘরের মাঠে সফলভাবে টি২০ বিশ্বকাপ শিরোপা রক্ষা করা সত্ত্বেও ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সই তাঁকে দল থেকে বাদ দেওয়ার কারণ হয়ে দাঁড়াল। টি২০ বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে মাত্র ২৪২ রান করেছিলেন। সদ্য সমাপ্ত আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন, গড় মাত্র ২০.৭৬, স্ট্রাইক রেট ১৪৭.৫৪। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora