দ্রুততম ১০ হাজার রান, ব্যক্তিগতজীবনের ধাক্কা সামলে মাঠে ফিরে বিশ্বরেকর্ড স্মৃতি মানধানার
ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁর তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গে। বিরাট ব্যাট ধরলেই যেমন একের পর এক রেকর্ড তৈরি হয়, স্মৃতি মানধানার ব্যাপারটাও তাই। একের পর এক নজির গড়েই চলেছেন ভারতীয় মহিলা দলের ওই ওপেনার। আরও একটা পালক যুক্ত হল স্মৃতির মুকুটে। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানে পৌঁছনোর বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মানধানা। ছাপিয়ে গেলেন স্বদেশীয় কিংবদন্তী মিতালি রাজকে।
বিশ্বরেকর্ড গড়ার পথে স্মৃতি মানধানা।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫
Share on:
ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁর তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গে। বিরাট ব্যাট ধরলেই যেমন একের পর এক রেকর্ড তৈরি হয়, স্মৃতি মানধানার ব্যাপারটাও তাই। একের পর এক নজির গড়েই চলেছেন ভারতীয় মহিলা দলের ওই ওপেনার। আরও একটা পালক যুক্ত হল স্মৃতির মুকুটে। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানে পৌঁছনোর বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মানধানা। ছাপিয়ে গেলেন স্বদেশীয় কিংবদন্তী মিতালি রাজকে।
কিছুদিন আগেই ব্যক্তিগতজীবনে বড় ধাক্কা খেয়েছেন। সেই ধাক্কা সামলে বাইশ গজে ফিরেই প্রমাণ করলেন, ব্যক্তিগত জীবনের সমস্যা মাঠে প্রভাব ফেলেনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে প্রথম তিন ম্যাচে ভাল শুরু করেও বড় রান পাননি। চতুর্থ ম্যাচে অবশ্য জ্বলে উঠলেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে চতুর্থ ম্যাচেও জয় পেল ভারত। শ্রীলঙ্কাকে ৩০ রানে উড়িয়ে ৫ ম্যাচের সিরিজে ৪–০ ব্যবধানে এগিয়ে গেল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২২১/২ রান তোলে ভারত। ওপেনিং জুটিতে ১৫.১ ওভারে ওঠে ১৬২। প্রথমে আউট হন শেফালি ভার্মা। ৪৬ বলে তিনি করেন ৭৯। পরের ওভারেই আউট হন স্মৃতি মানধানা। ৪৮ বলে তিনি করেন ৮০। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন স্মৃতি। ছাপিয়ে গেলেন স্বদেশীয় মিতালি রাজকে। ২৯১ ইনিংসে ১০ হাজার রান করেছিলেন মিতালি রাজ। আর স্মৃতি মানধানা ২৮১ ইনিংসে ১০ রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন। শেষ দিকে ঝড় তোলেন বাংলার রিচা ঘোষ। ১৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কাও জবাব দেওয়ার কাজটা ভাল শুরু করেছিল। ৫.২ ওভারে ওপেনিং জুটিটে ৫৯ রানে পৌঁছে যায়। হাসিনি পেরেরাকে (২০ বলে ৩৩) তুলে নিয়ে জুটি ভাঙেন অরুন্ধতী রেড্ডি। অধিনায়ক চামারি আতাপাট্টু (৩৭ বলে ৫২) ছাড়া বাকিরা আর কেউ বড় রান পাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি ও বৈষ্ণবী শর্মা ২টি করে উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.