ট্রেন্ডিং

India vs South Africa Women Test Cricket

৮ উইকেট তুলে নিয়ে নজির স্নেহ রানার, দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করাল ভারতায় মহিলা দল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম দিন দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছিলেন শেফালি ভার্মা। ওপেনিং জুটিতেও রেকর্ড। এবার বল হাতে নজির গড়লেন স্নেহ রানা। ৮ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় দলের এই অফস্পিনার।

দুরন্ত বোলিং স্নেহ রানার

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৪
Share on:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম দিন দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েছিলেন শেফালি ভার্মা। ওপেনিং জুটিতেও রেকর্ড। একদিনে ৫২৫ রান তুলে রেকর্ড গড়েছিল ভারত। দ্বিতীয় দিন আরও একটা রেকর্ড, মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রানের। এবার বল হাতে নজির গড়লেন স্নেহ রানা। বল হাতে ৮ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় দলের এই অফস্পিনার। তাঁর ঘূর্ণিতে প্রথম ইনিংসে মাত্র ২৬৬ রানে গুটিয় যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ৬০৩/‌৬ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ২৩৬। মারিজানে কাপ ৬৯ এবং নাদিনে ডিক্লের্ক ২৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতেই মারিজানে কাপকে (‌৭৪)‌ বোল্ড করেন স্নেহ রানা। এরপরই প্রোটিয়াদের ইনিংসে ধস নামে। ৩৯ রান করে আউট হন ডিক্লের্ক। এদিন ৬ উইকেটে মাত্র ৩০ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকার। গুটিয়ে যায় ২৬০ রানে। ২৫.৩ ওভার বল করে ৭৭ রানে ৮ উইকেট নেন স্নেহ রানা। দ্বিতীয় ভারতীয় মহি‌লা বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে ৮ উইকেট নিলেন। স্নেহর আগে এই নজির ছিল নীতু ডেভিডের। দীপ্তি শর্মা ২টি উইকেট নেন। 


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না নেমে  দক্ষিণ আফ্রিকাকে ফলোঅনে বাধ্য করায় ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতে  ধাক্কা খেলেও ঘুরে দাঁড়ায়। অ্যানেকে বোচকে (‌৯)‌ শুরুতেই দীপ্তি শর্মা তুলে নেন। এরপর দ্বিতীয় উইকেটের জুটিতে ১৯০ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান লৌরা উলভার্ট এবং সুনে লুস। ১০৯ রান করে আউট হন সুনে লুস। দিনের শেষে লৌরা ৯৩ ও মারিজানে ক্যাপ ১৫ রানে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস হার এড়াতে এখনও ১০৫ রান তুলতে হবে।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora