ট্রেন্ডিং

Sourav Ganguly

মহিলা ক্রিকেট নিয়ে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন সৌরভ

মহিলা ক্রিকেট নিয়ে অতীতে করা সৌরভ গাঙ্গুলির এক বক্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের মেয়ে সানাকে ক্রিকেট খেলানোর ব্যাপারে বলেছিলেন, মেয়ের ক্রিকেট খেলার কোনও দরকার নেই। সেই বক্তব্যকে কাটাছেঁড়া করে দেখানো হচ্ছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি মহম্মদ সামিকে জাতীয় দলে খেলানোর পক্ষে জোর সওয়াল করেছেন মহারাজ।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্রিকেট প্রশিক্ষণ প্রযুক্তি ‘‌কাবুনি’‌র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন সৌরভ

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫
Share on:

মহিলা ক্রিকেট নিয়ে অতীতে করা সৌরভ গাঙ্গুলির এক বক্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের মেয়ে সানাকে ক্রিকেট খেলানোর ব্যাপারে বলেছিলেন, মেয়ের ক্রিকেট খেলার কোনও দরকার নেই। সেই বক্তব্যকে কাটাছেঁড়া করে দেখানো হচ্ছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি মহম্মদ সামিকে জাতীয় দলে খেলানোর পক্ষে জোর সওয়াল করেছেন মহারাজ।

সোমবার কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্রিকেট প্রশিক্ষণ প্রযুক্তি ‘‌কাবুনি’‌র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন সৌরভ। সেই অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘‌সামি দুর্দান্ত বোলার। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ বোলিং করছে। ২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছে। দলকে জেতাচ্ছে। ও সম্পূর্ণ ফিট। ভারতের অন্যতম সেরা জোরে বোলার সামি।’‌ তাহলে কেন ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না সামিকে? সৌরভ বলেন, ‘‌সামির সঙ্গে নিশ্চয়ই নির্বাচকদের কথা হয়েছে। ওকে বাদ দেওয়ার তো কারণ নেই। দারুণ ফিটও রয়েছে।’‌

মেয়েদের ক্রিকেট খেলার ব্যাপারে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‌সোশ্যাল মিডিয়ার বিতর্কে কান দিই না। বিশ্বকাপ শুরুর আগে এক্স হ্যান্ডলে আমার পোস্ট দেখে নেবেন। ভিডিওর আগে পরে কেটে সেটাকে ভাইরাল করা হয়।’‌ ইতিমধ্যে বিশ্বকাপজয়ী দলের অন্যতম স্তম্ভ রিচা ঘোষকে জাকজমকভাবে সংবর্ধনা দিয়েছে সিএবি। যার নেপথ্যে ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ নিজে। 

ভারতীয় বোর্ড সভাপতি থাকাকালীন মেয়েদের ক্রিকেটকে শক্তপোক্ত প্লাটফর্মে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছিলেন তিনিই। সকলেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, দেশের মহিলা ক্রিকেটের এই সাফল্যের পেছনে সৌরভ গাঙ্গুলির অবদান অনস্বীকার্য। তারপরেও তাঁকে সমালোচনা শুনতে হচ্ছে। সৌরভ অবশ্য যাবতীয় সমালোচনা উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora