ট্রেন্ডিং

Sourav Ganguly: Head Coach

এবার নতুন ভূমিকায় দেখা যাবে মহারাজকে, হেড কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

একসময় ক্রিকেট মাঠে দাপিয়ে খেলেছেন। ক্রিকেট প্রশাসকেরও দায়িত্ব সামলেছেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। দক্ষিণ আফ্রিকা টি২০ ক্রিকেট লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন মহারাজ।

ফ্র‌্যাঞ্চাইজি লিগে কোচের হটসিটে সৌরভ গাঙ্গুলি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৫
Share on:

একসময় ক্রিকেট মাঠে দাপিয়ে খেলেছেন। ক্রিকেট প্রশাসকেরও দায়িত্ব সামলেছেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। দক্ষিণ আফ্রিকা টি২০ ক্রিকেট লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন মহারাজ। 

প্রিটোরিয়া ক্যাপিটালসের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে সরকারিভাবে হেড কোচ হিসেবে নিয়োগ করার কথা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ক্যাপিটালস শিবিরে রাজকীয় ভাব আনতে প্রস্তুত প্রিন্স। আমরা সৌরভ গাঙ্গুলিকে আমাদের নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত। আশা করছি সৌরভের কোচিংয়ে দল সাফল্যের রাস্তায় হাঁটবে।’‌ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন সৌরভ। ফ্র‌্যাঞ্চাইজির পক্ষ থেকে এক্স–এ ট্রটকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ‘‌জোনাথন ট্রট, তোমার নেতৃত্ব এবং দলের প্রতি অটল নিষ্ঠার জন্য চিরকৃতজ্ঞ। তোমার পরবর্তী অভিযানের জন্য শুভকামনা! একবার ক্যাপিটাল, সর্বদা ক্যাপিটাল!’‌ 


কোনও পেশাদার ক্রিকেট দলের হেড কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলি এই প্রথ দায়িত্ব নিতে চলেছেন সৌরভ। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ক্রিকেট প্রশাসনে আসেন। প্রথমে সিএবি, পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এখনও সেই দায়িত্বে রয়েছেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল এবং ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার জন্য পদত্যাগ করতে হয়। সভাপতির মেয়াদ শেষ হওয়ার পর আবার ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসেন। কিন্তু কোনও পেশাদার ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে প্রথম পূর্ণাঙ্গ ভূমিকায় প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব নিলেন। ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ। প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে সৌরভের প্রথম দায়িত্ব ৯ সেপ্টেম্বর দলের নিলামে অংশ নেওয়া। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora