ট্রেন্ডিং

Champions Trophy 2025

‌অভিষেক ম্যাচে রেকর্ড গড়া হল না আফগানিস্তানের, ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার

চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে জিততে গেলে রীতিমতো রেকর্ড গড়তে হত আফগানিস্তানকে। দুরন্ত লড়াই করেন রহমত শাহ। কিন্তু একরা লড়াইয়ে কি আর ৩১৫ রানের বাধা টপকানো যায়। পারেনি আফগানরাও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হার আফগানিস্তানের।

দুরন্ত ব্যাটিং। একদিনের ক্রিকেটে জীবনের প্রথম সেঞ্চুরির পথে রায়ান রিকেলটন।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫
Share on:

চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে জিততে গেলে রীতিমতো রেকর্ড গড়তে হত আফগানিস্তানকে। দুরন্ত লড়াই করেন রহমত শাহ। কিন্তু একরা লড়াইয়ে কি আর ৩১৫ রানের বাধা টপকানো যায়। পারেনি আফগানরাও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বিশাল ব্যবধানে হার আফগানিস্তানের। টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৩১৫ রানের জবাবে আফগানরা গুটিয়ে যায় ২০৮ রানে।

করাচির উইকেট খুব একটা ব্যাটিং সহায়ক ছিল, একথা বলা যাবে না। অসমান বাউন্স। ব্যাটারদের কাছে যা যথেষ্ট বিপজ্জনক। প্রোটিয়া ব্যাটাররা সতর্কভাবে খেলায় ৫০ ওভারে ৩১৫/‌৬ রানে পৌঁছতে সক্ষম হয়। ষষ্ঠ ওভারের প্রথম বলে টনি জি জর্জি (‌১১)‌ আউট হওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যান রায়ান রিকেলটন ও তেম্বা বাভুমা। একদিনের ক্রিকেটে জীবনের প্রথম সেঞ্চুরি তুলে নেন প্রোটিয়া ওপেনার রিকেলটন। ৭ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পেয়েছেন ১০১ বলে। শেষ পর্যন্ত ১০৩ রান করে রান আউট হন। ততক্ষণে দক্ষিণ আফ্রিকা ৩৫.৩ ওভারে পৌঁছে গেছে ২০১/‌৩ রানে। 


আরও পড়ুনঃ ঘরের মাঠে নেমেই হার, স্মৃতির বেঙ্গালুরুর বিজয়রথ থামাল হরমনপ্রীতের মুম্বই


তবে রিকেলটনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বড় রানে পৌঁছনোর পেছনে কৃতিত্ব রয়েছে অধিনায়ক তেম্বা বাভুমা (‌৭৬ বলে ৫৮)‌, ভ্যান ডার ডুসেন (‌৪৬ বলে ৫২)‌, এইডেন মার্করামদেরও (‌৩৬ বলে অপরাজিত ৫২)‌। মুলডার ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে মহম্মদ নবি ৫১ রানে ২ উইকেট নেন। ফজলহক ফারুকি, আজমাতুল্লাহ জাজাই, নুর আহমদ ১টি করে উইকেট নেন। 

জিততে হলে নিজেদের ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়তে হত আফগানিস্তানকে। একদিনের ক্রিকেটে এর আগে কখনও ৩০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি আফগানরা। জিততে গেলে শুরুটা ভাল হওয়া জরুরি ছিল। কিন্তু দুই আফগান ওপেনার সেটা পারেননি। রহমানউল্লাহ গুরবাজ (১০) ও ইব্রাহিম জাদরানের (১৭) শুরুতেই ফিরে যান। লড়াই করেছন শুধু রহমত শাহ। ৯২ বলে ৯০ রান করে তিনি আউট হন। দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ করে রান এসেছে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। ৪৩.‌৩ ওভারেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। কাগিসো রাবাদা ৩৬ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি ও উইয়ান মুলডার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora