এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে আজ মেঘালয়ের শিলংয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। একে অপরকে সমীহ করলেও জয়ের স্বপ্ন দেখছে দুই দেশই। তবে বাংলাদেশ ও ভারতের দ্বৈরথ ছাপিয়ে উঠে আসছে দুই দেশের দুই তারকা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরির লড়াই।
ভারত–বাংলাদেশের দুই সেরা ফুটবলার সুনীল ও হামজা। আজ বাজিমাত করবেন কে?
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৫
Share on:
এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে আজ মেঘালয়ের শিলংয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। একে অপরকে সমীহ করলেও জয়ের স্বপ্ন দেখছে দুই দেশই। তবে বাংলাদেশ ও ভারতের দ্বৈরথ ছাপিয়ে উঠে আসছে দুই দেশের দুই তারকা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরির লড়াই।
বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য অবসর ভেঙে ফিরে এসেছেন সুনীল ছেত্রী। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরি বাংলাদেশ দলের অন্যতম শক্তি। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো হামজা চৌধুরির অন্তর্ভুক্তি সমীহের চোখে দেখছে ভারত। আর বাংলাদেশ শিলং থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্ন দেখছে। কোচ জাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনই বলেছেন, জেতার জন্য তাঁরা তৈরি।
ফিফা ক্রমতালিকায় বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। ভারত রয়েছে ১২৬ নম্বরে। অন্যদিকে, বাংলাদেশের স্থান ১৮৫ নম্বরে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ। তবে কদিন আগেই মালদ্বীপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ভারতীয় দলের। ওই ম্যাচে গোল পেয়েছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। তাঁকে ঘিরেই জয়ের স্বপ্ন দেখছে ভারত। সুনীলের উপস্থিতি বাংলাদেশকে চাপে রাখবে।
বাংলাদেশও এই ম্যাচের জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে এসেছে। সৌদি আরব, ঢাকায় প্রস্তুতি শিবির করেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ৫ দিন আগেই শিলংয়ে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতিতে খুশি বাংলাদেশ কোচ জেভিয়ের কাবরেরা। তিনি মনে করছেন আকর্ষণীয় ম্যাচ হবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ। তবে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে কোনেও অনুশীলন ম্যাচ খেলতে না পারাকে অজুহাত হিসেবে দেখাতে চান না কাবরেরা। তবে হামজা চৌধুরি ও সুনীল ছেত্রীর লড়াই দারুণ উত্তেজক হবে বলে তিনি মনে করছেন। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ শেষবার জিতেছিল ২০০৩ সালে, ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে। ২২ বছর পর আবার জয় পায় কিনা সেটাই দেখার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.