ট্রেন্ডিং

ISL 2024-25

বুড়ো বয়সেও চমক, শেষ মুহুর্তে গোল করে বেঙ্গালুরু এফসি–কে ফাইনালে তুললেন সুনীল ছেত্রী

প্রথম পর্বের সেমিফাইনালে ঘরের মাঠে ২–০ ব্যবধানে জিতেছিল বেঙ্গালুরু এফসি। ফাইনালে যেতে গেলে দ্বিতীয় পর্বের সেমিফাইনালে এফসি গোয়াকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হত। ২ গোলে জিতলে ম্যাচ টাইব্রেকারে। দ্বিতীয় পর্বের সেমিফাইনাল এফসি গোয়া ২–১ ব্যবধানে জিতলেও ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু।

গোলের পর সুনীল ছেত্রীকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০৬, ২০২৫
Share on:

ম্যাচের বয়স তখন ৯১ মিনিট। এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি–র সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচের ইনজুরি সময়ের খেলা চলছে। দুই পর্ব মিলিয়ে ২ গোলের ব্যবধান কমিয়ে ম্যাচ টাইব্রেকারের দিকে নিয়ে যাচ্ছে এফসি গোয়া। সেই মুহুর্তেই ঝলসে উঠল সুনীল ছেত্রীর মাথা। বাইলাইন থেকে নামগুয়াল ভুটিয়ার ব্যাক সেন্টার। দুরন্ত হেড সুনীলের। বল জালে। কমে গেল ব্যবধান। দ্বিতীয় পর্বের সেমিফাইনাল এফসি গোয়া ২–১ ব্যবধানে জিতলেও ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। আর সেটা সুনীল ছেত্রীর সৌজন্যেই। 

এই বয়সে বুট জোড়া তুলে রেখে ফুটবলাররা সাধারণত বানপ্রস্থে যান। আর সেই বয়সেও কিনা গোল করে দলকে জেতাচ্ছেন!‌ গোল করে শুধু দলকে জেতানো নয়, ম্যাচেরও সেরা!‌ না, সত্যিই সুনীল ছেত্রী অন্য ধাতুতে গড়া। কেন তিনি ভারতীয় ফুটবলের আইকন আবার প্রমান করে দিলেন। ম্যাচের ৫৫ মিনিটে শিবাশক্তি নারায়নের পরিবর্ত হিসেবে মাঠে নেমে বাজিমাত। সুনীল প্রমান করে দিলেন, তাঁর ওপর আস্থা রেখে কোচ কোনও ভুল করেননি।


আরও পড়ুনঃ বেঙ্গালুরু ম্যাচেই প্রত্যাবর্তন ঘটছে বুমরার?‌ ইঙ্গিত মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনের


প্রথম পর্বের সেমিফাইনালে ঘরের মাঠে ২–০ ব্যবধানে জিতেছিল বেঙ্গালুরু এফসি। ফাইনালে যেতে গেলে দ্বিতীয় পর্বের সেমিফাইনালে এফসি গোয়াকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হত। ২ গোলে জিতলে ম্যাচ টাইব্রেকারে। ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করেছিল গোয়া। ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। বরিস সিং কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও কোনও দলই গোল করতে পারেনি। তবে গোয়ার দাপট তুলনামূলক বেশি ছিল। গোলের সুযোগও বেশি পেয়েছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঝাঁপিয়ে পড়ে গোল তুলে নেয় গোয়া। ৪৮ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করেন বোরহা হেরেরা। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বোরহার সামনে। কাজে লাগাতে পারেননি। এরপর আক্রমণের চাপ বাড়ায় গোয়া। গোয়ার আক্রমণ সামাল দিতে একা সুনীলকে সামনে রেখে ৯ জন ডিফেন্সে নেমে আসে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর সেই রক্ষণব্যুহ ভেদ করে ম্যাচের ৮৭ মিনিটে ২–০ ব্যবধানে এগিয়ে যায় গোয়া। আকাশ সাঙ্গোয়ানের সেন্টার থেকে হেডে গোল করেন আর্মান্দো সাদিকু। ম্যাচের শেষলগ্নে মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। অবশেষে সুনীলের গোলে ফাইনালে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora