ট্রেন্ডিং

Indian Cricket

ফূর্তির দিন শেষ, ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে, ক্রিকেটারদের কড়া নির্দেশ বোর্ডের

অতীত থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া নির্দেশ, জাতীয় দলের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে।

ভারতের ঘরোয়া ক্রিকেট

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪
Share on:

জাতীয় দলের খেলা না থাকলে ফূর্তি করে বেড়াবেন, স্ত্রী–বান্ধবীদের নিয়ে ছুটি কাটাবেন, সেই দিন শেষ হতে চলেছে ভারতীয় দলের ক্রিকেটারদের। ‌অতীত থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া নির্দেশ, জাতীয় দলের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। ছাড় পাবেন শুধু তিন ক্রিকেটার, বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরা। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটারদের উদ্দেশ্যে পরিস্কার বার্তা দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে খেলার। বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরা ব্যতিক্রম। কারণ দলের এই তিন সেরা ক্রিকেটারের ওপর বেশি ধকল দিতে চায় না বোর্ড। আগস্টে দলীপ ট্রফির দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচে না হলেও সব ক্রিকেটাররা দলীপ ট্রফির একটা ম্যাচ খেলুক, এমনই চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সামনেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেকথা মাথায় রেখে ক্রিকেটারদের দলীপ ট্রফি খেলার কথা বলছে বোর্ড। 


আরও পড়ুনঃ আঘাতে মুখ বিকৃতি হয়ে যাবে, বিয়ের পাত্র মিলবে না, মায়ের আপত্তি উপেক্ষা করেও বক্সিংয়ে নিখাত জারিন


আরও পড়ুনঃ ডার্বি জয়ের পর হোঁচট, টানা ৩ ম্যাচ পর ড্র, কাস্টমসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল


আরও পড়ুনঃ স্বপ্নপূরণ, আনুষ্ঠানিক পরিচয় পর্বে এমবাপেকে নিয়ে আবেগ ভাসল বার্নাব্যু, মায়ের চোখেও জল


এবছর দলীপ ট্রফির জন্য কোনও জোনাল সিলেকশন কমিটি নেই। জাতীয় নির্বাচক কমিটিই দলীপ ট্রফির জন্য দল বেছে নেবে। বোর্ড সচিব জানিয়েছেন, ‘‌টেস্ট দলের সব ক্রিকেটারকেই দলীপের দলে রাখা হবে। রোহিত, বিরাট এবং বুমরা দলীপে খেলবেন কিনা, সেটা তাঁদের ওপর ছেড়ে দিচ্ছে বোর্ড। কোহলিদের দলীপে খেলার ব্যাপারে কোনও জোরাজুরি করা হবে না। 

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। টি২০ বিশ্বকাপে তিনিই সহ–অধিনায়ক ছিলেন। জিম্বাবোয়ে সফরে তিনি যাননি। বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে অবশ্য হার্দিক খেলবেন। তাই তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে। ব্যক্তিগত কারণে অবশ্য একদিনের সিরিজে খেলবেন না। একদিনের সিরিজে সূর্যকুমার যাদব অথবা শুভমান গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora