ট্রেন্ডিং

Ranji Trophy Final

‌হর্ষ দুবের রেকর্ড, শচীন বেবির লড়াই সত্ত্বেও রনজি চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে গেল বিদর্ভ

দুরন্ত লড়াই কেরল অধিনায়ক শচীন বেবির। তাতেও শেষরক্ষা হল না। বিদর্ভের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে রনজি ট্রফি জয় থেকে অনেকটাই দুরে সরে গেল কেরল। অন্যদিকে, রনজি জেতার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলল বিদর্ভ।

কাজে এল না শচীন বেবির লড়াই। কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেল বিদর্ভ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Share on:

দুরন্ত লড়াই কেরল অধিনায়ক শচীন বেবির। তাতেও শেষরক্ষা হল না। বিদর্ভের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে রনজি ট্রফি জয় থেকে অনেকটাই দুরে সরে গেল কেরল। অন্যদিকে, রনজি জেতার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলল বিদর্ভ। বিদর্ভের ৩৭৯ রানের জবাবে কেরল থামল ৩৪২ রানে। প্রথম ইনিংসে ৩৭ রানে এগিয়ে গেল বিদর্ভ। রনজিতে এক মরশুমে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন বিদর্ভের হর্ষ দুবে।

প্রথম দিনের শেষে বিদর্ভের রান ছিল ৮৬ ওভারে ৪ উইকেটে ২৫৪। দানিশ মালেওয়ার ১৩৮ ও যশ ঠাকুর ৫ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে ১২৩.১ ওভারে ৩৭৯ রানে গুটিয়ে যায় বিদর্ভ। দানিশ মালেওয়ার ২৮৫ বলে ১৫৩ রান করে নেদুমানকুঝি বেসিলের বলে বোল্ড হন। ১১ নম্বরে নেমে নচিকেত ভূতে ৩৮ বলে মূল্যবান ৩২ রান করেন। যশ রাঠোর ৩, অধিনায়ক অক্ষয় ওয়াদকার ২৩, অক্ষয় কারনেওয়ার ১২ ও হর্ষ দুবে অপরাজিত ১২ রান করেন। কেরলের হয়ে ৩টি করে উইকেট নেন এমডি নিধীশ ও ইডেন অ্যাপল টম। বেসিল থাম্পে পান ২টি উইকেট। ১ উইকেট নেন জলজ সাক্সেনা।

ব্যাট করতে নেমে  প্রথম ওভারেই ধাক্কা খায় কেরল। পঞ্চম বলে রোহন কুন্নুম্মল (‌০)‌ দর্শন নালকণ্ডের বলে বোল্ড হন। ১৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। দর্শন বোল্ড করেন অপর ওপেনার অক্ষয় চন্দ্রনকে (‌১৪)‌। আহমেদ ইমরান (৮৩ বলে ৩৭) যশ ঠাকুরের বলে কট বিহাইন্ড হন। ১০৭ রানে পড়ে তৃতীয় উইকেট। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে কেরলের রান ছিল ৩৯ ওভারে ৩ উইকেটে ১৩১ রান। আদিত্য সারওয়াতে ৬৬ রানে ও অধিনায়ক শচীন ৭ রানে অপরাজিত ছিলেন।


১৩১/‌৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে কেরল। ১২৫ ওভারে ৩৪২ রানে গুটিয়ে যায়। আদিত্য সারওয়াতে ১৮৫ বলে ৭৯ রান করেন। অধিনায়ক শচীন বেবি মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছা়ড়া করেন। ২৩৫ বলে তিনি ৯৮ রানের লড়াকু ইনিংস খেলেন। মারেন ১০টি চার। ৩২৪ রানের মাথায় আউট হন শচীন বেবি। এরপর ১৮ রান তোলার ফাঁকেই বাকি ৩ উইকেট হারায় কেরল। সলমন নিজার ৪২ বলে ২১, মহম্মদ আজহারউদ্দিন ৫৯ বলে ৩৪, জলজ সাক্সেনা ৭৬ বলে ২৮, ইডেন অ্যাপল টম ৫২ বলে ১০, এমডি নিধীশ ১১ বলে ১ রান করেন। 

কেরলের হয়ে দর্শন নালকণ্ডে ৫২ রানে ৩ উইকেট নেন। পার্থ রেখাডে ৬৫ রানে ৩ উইকেট নেন। হর্ষ দুবের ৮৮ রানে নেন ৩ উইকেট। যশ ঠাকুর পেয়েছেন ১টি উইকেট। ২২ বছরের বাঁহাতি স্পিনার হর্ষ দুবে চলতি রনজি  ট্রফিতে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন। যা রনজির ইতিহাসে কোনও মরশুমে সর্বাধিক। ২০১৮-১৯ মরশুমে বিহারের আশুতোষ আমন ৮ ম্যাচে ৬৮ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড এদিন ভাঙলেন হর্ষ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora