তৃতীয় ম্যাচেই ছন্দপতন, মহিলাদের ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হার ভারতের
তৃতীয় ম্যাচে এসেই ছন্দপতন ভারতের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলাদের ত্রিদেশীয় একদিনের সিরিজে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার ৩ উইকেটে। বড় রান করেও জয় অধরা থেকে গেল ভারতের। শ্রীলঙ্কার কাছে হারলেও প্রথম দুটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।
বড় রান করেও জয় এল না ভারতের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৫, ২০২৫
Share on:
প্রথম দুটি ম্যাচে দাপুটে জয়। তৃতীয় ম্যাচে এসেই ছন্দপতন ভারতের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলাদের ত্রিদেশীয় একদিনের সিরিজে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার ৩ উইকেটে। বড় রান করেও জয় অধরা থেকে গেল ভারতের। শ্রীলঙ্কার কাছে হারলেও প্রথম দুটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে হরমনপ্রীত কাউররা।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ৯ ওভারে ৫১ রান তোলেন প্রতিকা রাওয়াল (৩৯ বলে ৩৫) ও স্মৃতি মানধানা (২৮ বলে ১৮)। মিডল অর্ডারে ভারতকে এগিয়ে নিয়ে যান হারলিন দেওল (৩৫ বলে ২৯), অধিনায়ক হরমনপ্রীত কাউর (৪৫ বলে ৩০) জেমাইমা রডরিগেজ (৪৬ বলে ৩৭)।
পরের দিকে দুর্দান্ত ব্যাটিং করেন বাংলার রিচা ঘোষ। ৪৮ বলে ৫৮ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রান তোলে ভারত। দীপ্তি শর্মা ৩০ বলে করেন ২৪। শ্রীলঙ্কার হয়ে সুদন্দিকা কুমারী ও অধিনায়ক চামারি আতাপাট্টু ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দলকে এগিয়ে নিয়ে যান ভিষ্মি গুনরত্নে (৫৮ বলে ৩৩) ও হর্ষিতা সমরাবিক্রমা (৬১ বলে ৫৩)। চামারি আতাপাট্টু ৩৩ বলে ২৩ রান করে আউট হন। এরপর শ্রীলঙ্কাকে জয়ের দিকে এগিয়ে দেন কভিশা দিলহারি (৩২ বলে ৩৫) ও নিলাক্ষী ডি সিলভা (৩৩ বলে ৫৬)। ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ২৭৮ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে স্নেহ রানা ৪৫ রানে ৩ উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.