ট্রেন্ডিং

Cristiano Ronaldo

ইতিহাসে রোনাল্ডো, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পৌঁছে গেলেন ৯০০ গোলের মাইলস্টোনে

আরও এক মাইলস্টোনে পৌঁছে গেলেন ‘‌সিআর সেভেন’‌। উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে পৌঁছে গেলেন ৯০০ গোলের মাইলস্টোনে। প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিক হলেন রোনাল্ডো।

আরও এক মাইলস্টোনে পৌঁছে গেলেন রোনাল্ডো।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪
Share on:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামলেই পৌঁছে যান একের পর এক মাইলস্টোনে। তৈরি হয় নতুন নতুন রেকর্ড। এবার আরও এক মাইলস্টোনে পৌঁছে গেলেন ‘‌সিআর সেভেন’‌। উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে পৌঁছে গেলেন ৯০০ গোলের মাইলস্টোনে। প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিক হলেন রোনাল্ডো। এই পর্তুগাল তারকার লক্ষ্য এবার ১০০০ গোল। 

আল নাসরের হয়ে সৌদি প্রো লিগেই ৮৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯০০ গোলের মাইলস্টোনে পৌঁছনো ছিল সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল পর্তুগালের। এই ম্যাচেই ফুটবলজীবনের ৯০০তম গোল করে ফেললেন রোনাল্ডো। ম্যাচে ২–১ ব্যবধানে জিতেছে পর্তুগাল। ৭ মিনিটে গোল করে পর্চুগালকে এগিয়ে দেন দিয়োগো ডালট। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ৪১ মিনিটে ডালটেরই আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ক্রোয়েশিয়া।


আরও পড়ুনঃ ১০ নম্বর জার্সির মান রাখলেন দিবালা, মেসি–ডি মারিয়াকে ছাড়াই চিলির বিরুদ্ধে দুর্দান্ত জয় আর্জেন্টিনার


২০০২ সালের লিসবনে ফুটবলজীবন শুরু করেছিলেন রোনাল্ডো। মাঠে কেটে গেছে ২২টা বছর। এর মধ্যে বিশ্বের বিভিন্ন সেরা ক্লাবের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। দেশের হয়ে এখনও চুটিয়ে খেলছেন। ফুটবল জীবনে এখনও পর্যন্ত ১,২৩৬টি ম্যাচ খেলেছেন। তবে জীবনের প্রথম চার ম্যাচে গোলের খাতা খুলতে পারেননি। ২০০২ সালের ৭ অক্টোবর পেশাদার ফুটবলজীবনেরর নিজের পঞ্চম ম্যাচে প্রথম গোল করেন রোনাল্ডো। একটা নয়, জোড়া গোল করে গোলের খাতা খুলেছিলেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রোনাল্ডোকে।

ফুটবলজীবনে রিয়েল মাদ্রিদের জার্সি গায়ে সবথেকে বেশি গোল করেছেন রোনাল্ডো। রিয়েল মাদ্রিদের হয়ে তাঁর গোল সংখ্যা ৪৫০টি। এরপর দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর ১৪৫টি। এরপর দেশের জার্সি গায়ে করেছেন ১৩১ গোল। জুভেন্টাসের জার্সি গায়ে করেছেন ১০১ গোল। ৬৮টি গোল করেছেন আল নাসরের হয়ে এবং ৫টি গোল করেছেন স্পোর্টিং লিসবনের হয়ে।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora