টানা ৩ ম্যাচে জয়, ইস্টার্ন রেলকে হারিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল
জয়ের ধারা বজায় রেখে টানা ৩ ম্যাচে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। শুক্রবার ইস্টার্ন রেলকে ৩–০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল লাল–হলুদ।
টানা ৩ ম্যাচে জয় তুলে নিল ইস্টবেঙ্গল
আরিয়ান চৌধুরি
শেষ আপডেট: আগস্ট ০৯, ২০২৪
Share on:
কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বিতে জেতার পর পরের ম্যাচেই কলকাতা কাস্টমসের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ড্রয়ের ধাক্কা সামনে পরের ম্যাচেই ৬–০ ব্যবধানে পুলিস এসি–কে উড়িয়ে দিয়েছিল লাল–হলুদ ব্রিগেড। সেই জয়ের ধারা বজায় রেখে টানা ৩ ম্যাচে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। শুক্রবার ইস্টার্ন রেলকে ৩–০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল লাল–হলুদ।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইস্টবেঙ্গলের। বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন আমিন সিকে, মহম্মদ মুসারফরা। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিলেন না। অবশেষে ৩২ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ইস্টার্ন রেলের বক্সের মধ্যে দুর্দান্ত ডিফেন্স চেরা থ্রু পাস বাড়িয়েছিলেন হীরা মণ্ডল। সেই বল ধরে দুরন্ত শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহম্মদ মুশারফ। এই গোলের মিনিট দুয়েক পরই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ভাসপালের কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়। ৪২ আমনথুর সঙ্গে ওয়ান টু থেকে ডান পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে ব্যবধান বাড়ান আমন সিকে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.