চলতি আইএসএলে পরপর দুটো ম্যাচ জিতে দারুণ শুরু করলেও পরের ম্যাচেই ছন্দপতন। পরপর ২টি ম্যাচে পয়েন্ট নষ্ট। মহমেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল লাল–হলুদ ব্রিগেড। মাঝে ১৮ দিন ম্যাচ না থাকলেও ছন্দ নষ্ট হয়নি অস্কার ব্রুজোঁর দলের। মরশুমরে প্রথম অ্যাওয়ে ম্যাচেই জয়। চেন্নাইয়িন এফসি–কে ৩–১ ব্যবধানে হারিয়ে মোহনবাগানকে টপকে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে লাল–হলুদের পয়েন্ট ১৪।
গোলের পর উচ্ছ্বাস এডমুন্ডের।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬
Share on:
চলতি আইএসএলে পরপর দুটো ম্যাচ জিতে দারুণ শুরু করলেও পরের ম্যাচেই ছন্দপতন। পরপর ২টি ম্যাচে পয়েন্ট নষ্ট। মহমেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল লাল–হলুদ ব্রিগেড। মাঝে ১৮ দিন ম্যাচ না থাকলেও ছন্দ নষ্ট হয়নি অস্কার ব্রুজোঁর দলের। মরশুমরে প্রথম অ্যাওয়ে ম্যাচেই জয়। চেন্নাইয়িন এফসি–কে ৩–১ ব্যবধানে হারিয়ে মোহনবাগানকে টপকে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে লাল–হলুদের পয়েন্ট ১৪।
চেন্নাইনের বিরুদ্ধে এদিন মহম্মদ রশিদ ও কেভিন সিবলেকে প্রথম একাদশে রেখেছিলেন অস্কার ব্রুজোঁ। দুই বিদেশির দলে থাকা আর না থাকার পার্থক্যটা বোঝা গেল। রক্ষণ ও মাঝমাঠ মজবুত হওয়ায় প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে ছিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। নষ্ট করেন কেবিন সিবলে। তবে এগিয়ে যেতে বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৭ মিনিটেই এডমুন্ডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিপক্ষের এলসিনহোর কাছ থেকে বল কেড়ে নিয়ে এডমুন্ডকে বাড়ান ক্রেসপো। গোল করতে কোনও ভুল করেননি মিজো ফুটবলার।
এগিয়ে যাওয়ার পরপরই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মিগুয়েলের কাছে। তিনি কাজে লাগাতে পারেননি। ২০ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল চেন্নাইয়িন। ইরফানের হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়। ২৭ মিনিটে লাল–হলুদ ডিফেন্সের ভুলে ইরফান সমতা ফেরান। ২ মিনিটের মধ্যেই সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। ফাঁকা গোলেও বল ঠেলতে পারেননি বিষ্ণু। ১–১ গোলে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুটা মোটেও ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল। পরিস্থিতি সামাল দিতে আনোয়ার আলিকে তুলে নন্দকুমারকে নামান লাল–হলুদ কোচ। কিন্তু ইস্টবেঙ্গল বক্সে শুরু থেকেই চাপ বাড়ান চেন্নাই ফুটবলাররা। দীর্ঘক্ষণ বহুক্ষণ লাল–হলুদ রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে চেন্নাই। ৭১ মিনিটে পরপর দুটি সহজ সুযোগ নষ্ট করেন ইউসেফ ইজেজেরি। অবশেষে ৮৩ মিনিটে হেডে ব্যবধান বাড়ান বিপিন সিং। বাঁদিক থেকে বিষ্ণুর ক্রসে নিখুঁত হেডে বল জালে পাঠান তিনি। ম্যাচের ইনজুরি সময়ে মিগুয়েলের পাস থেকে ৩–১ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা নন্দকুমার। মোহনবাগানের সঙ্গে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সমানে সমানে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে ইস্টবেঙ্গল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.