জঘন্য খেলে হার বাঁচাল ব্রাজিল, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান ও জর্ডান
আনসেলত্তির হাতেও বদলায়নি ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে হতাশাজনক ফুটবল খেলে গোলশূন্য ড্র করল ব্রাজিল। হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান ও জর্ডান
ইকুয়েডরের সঙ্গে ড্র করে হতাশ ব্রাজিলের ফুটবলাররা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ০৬, ২০২৫
Share on:
অনেক আশা নিয়ে দরিভাল জুনিয়রকে সরিয়ে কার্লো আনসেলত্তির হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন কর্তারা। আনসেলত্তির হাতেও বদলায়নি ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে হতাশাজনক ফুটবল খেলে গোলশূন্য ড্র করল ব্রাজিল। হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান ও জর্ডান
ইকুয়েডরের মনুমেন্টাল স্টেডিয়ামে এদিন ব্রাজিলের খেলায় বোঝাপড়ার ছাপ স্পষ্ট ছিল। ভিনিসিয়াস জুনিয়রদের খেলায় বোঝাপড়ার অভাব চোখ পড়ছিল। বোঝা যাচ্ছিল আনচেলত্তির কোচিংয়ে এখনও ভালভাবে মানিয়ে নিতে পারেনি রাফিনহারা। বিক্ষিপ্তলগ্নে আক্রমণ তৈরির চেষ্টা করলেও ধারাবাহিকতার বেশ অভাব ছিল। বল দখলের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে ছিল ব্রাজিল। সঠিকভাবে পাস বাড়াতেও হিমশিম খাচ্ছিল। তুলনামূলকভাবে ইকুয়েডরের আক্রমণের চাপ বেশি থাকলেও গোল তুলে নিতে পারেনি।
বিরতির পরও ইকুয়েডরের দাপট অব্যাহত ছিল। শুরু থেকেই আক্রমণে উঠে সুযোগ তৈরির চেষ্টা করে। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন ইকুয়েডরের ফুটবলাররা। ফিনিশিংয়ে দুর্বলতা বারবার ফুটে উঠছিল। চাপে পড়ে রিচাার্লিসন ও এস্তেভাওয়ের পরিবর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়াকে মাঠে নামান আনসেলত্তি। তাতেও কাজের কাজ কিছু হয়নি। ৭৬ মিনিটে ক্যাসেমিরোর শট বাঁচিয়ে ইকুয়েডরকে রক্ষা করেন গোলরক্ষক ভালে।
ম্যাচের শেষ দিকে ব্রাজিলের ওপর চাপ প্রয়োগ করে ইকুয়েডর। তবে ব্রাজিলের রক্ষণকে কাঁপিয়ে দিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি। ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ব্রাজিল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে।
এদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান ও জর্ডান। উজবেকিস্তানের জন্য সমীকরণ সহজ ছিল। সংযুক্ত আরব আমিরশাহীর কাছে না হারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। গোলশূন্য ড্র করে বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে উজবেকিস্তান। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ২–০ গোলে ইরাককে হারিয়ে টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। জর্ডান বিশ্বকাপের যোগ্যতা অর্জনের চূড়ান্ত ম্যাচে ওমানকে ৩–০ ব্যবধানে হারিয়েছে। জর্ডানকে শুধু জিতলেই হত না, ইরাকেরও দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হত। তাই–ই হয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.