ট্রেন্ডিং

Lionel Messi

‌টানা তিন ম্যাচ ড্র, মেসির গোলে শার্লটের বিরুদ্ধে হার বাঁচাল ইন্টার মায়ামি

গোল করে দলের হার বাঁচালেন লিওনেল মেসি। টানা তিন ম্যাচ ড্র করলেও মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি মেজর লিগ সকারের প্লে–অফেও আগেই জায়গা নিশ্চিত করেছে।

সমতা ফেরানোর স্বস্তি। গোলের পর মেসি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪
Share on:

টানা দুই ম্যাচ জয়হীন। শার্লটের বিরুদ্ধে জয়ের আশায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। জয় তো এলই না, কোনও মতে হার বাঁচিয়েছে ইন্টার মায়ামি। গোল করে দলের হার বাঁচালেন লিওনেল মেসি। টানা তিন ম্যাচ ড্র করলেও মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি মেজর লিগ সকারের প্লে–অফেও আগেই জায়গা নিশ্চিত করেছে। 

ঘরের মাঠে ঢিমেতালে খেলা শুরু করেছিল ইন্টার মায়ামি। খেলা দেখে মনেই হচ্ছিল না জেতার জন্য মাঠে নেমেছে। প্রথমার্ধে তেমন কোনও সুযোগও তৈরি করতে পারেনি। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। সেই সুযোগে ম্যাচের ৫৭ মিনিটে এগিয়ে যায় শার্লট। গোল করে দলকে এগিয়ে দেন ক্যারল উইডারস্কি। পিছিয়ে পড়ে সম্বিত ফেরে মায়ামির ফুটবলারদের। পরের মিনিটেই জডি আলবার কর্নার থেকে দুর্দান্ত হেড করেছিলেন মেসি। ততধিক দক্ষতার সঙ্গে বাঁচান শার্লট গোলকিপার।


আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে দ্বিতীয় সারির দল, নেতৃত্বে সূর্যকুমার যাদব


সমতা ফেরানোর জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁপায়ের দুরন্ত শটে সমতা ফেরান লিওনেল মেসি। চলতি মেজর লিগ সকারে মেসির এটা ১৫ নম্বর গোল। সমতা ফিরিয়ে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে মায়ামি। ৭৭ মিনিটে শার্লটের ফরাসি ডিফেন্ডার আদিলসন মালান্দা বক্সের মধ্যে ফেলে দেন দিয়েগো গোমেজকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ভিএআর রিভিউয়ের পর রেফারি সিদ্ধান্ত বদলান। এরপরও গোলের সুযোগ এসেছিল মায়ামির সামনে। লুই সুয়ারেজ সহজ সুযোগ নষ্ট করেন। ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের পয়েন্ট ৫৭ আর ৫৬। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora