জঘন্য ফুটবল খেলে জর্জ টেলিগ্রাফের কাছে আটকে গেল মোহনবাগান
পুলিশ এসি–র কাছে হার দিয়ে লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর টানা দু’ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে আবার হোঁচট খেল সবুজ–মেরুন ব্রিগেড। এবার আটকে গেল জর্জ টেলিগ্রাফের কাছে। ম্যাচের ফল গোলশূন্য।
এভাবেই বারবার মোহনবাগানের প্রয়াস ব্যর্থ করে দিলেন জর্জের ফুটবলাররা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১১, ২০২৫
Share on:
পুলিশ এসি–র কাছে হার দিয়ে লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর টানা দু’ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে আবার হোঁচট খেল সবুজ–মেরুন ব্রিগেড। এবার আটকে গেল জর্জ টেলিগ্রাফের কাছে। ম্যাচের ফল গোলশূন্য। জঘন্য ফুটবল খেলে এদিন ড্র করল মোহনবাগান।
মোহনবাগানের সামনে এদিন জয়ের হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু ডেগি কার্ডোজোর ছেলেদের চিনতে হল জার্সি দেখে। ম্যাচের শুরু থেকেই জঘন্য ফুটবল। লালকার্ডের জন্য এদিন সালাউদ্দিন খেলতে না পারায় তাঁর অভাব বেশ চোখে পড়ল। পাল্লা দিয়ে আরও খারাপ খেলল জর্জ টেলিগ্রাফও। ফলে প্রথমার্ধে কোনও দলই সেভাবে গোলের মুখ খুলতে পারেনি। জর্জ টেলিগ্রাফের লক্ষ্য ছিল পয়েন্ট কাড়া। সেই লক্ষ্যেই রক্ষণাত্মক ফুটবলের দিকে নজর দিয়েছিল। প্রথমার্ধে মোহনবাগানের বলার মতো একটাই সুযোগ। শেষদিকে জর্জের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন শিবম মুণ্ডা। তাঁর সেই শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতির পরও ছবিটা বদলায়নি। তবে দ্বিতীয়ার্ধে ফুটবলারদের কাছে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির জন্য ভেজা মাঠে দুই দলের ফুটবলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। তার মাঝেই মোহনবাগানকে একবার বাঁচিয়ে দেয় বারপোস্ট। জর্জ টেলিগ্রাফের আকাশ দাসের ফ্রিকিক বারে লেগে ফিরে আসে। এরপরই রক্ষণে জঙ্গল তৈরি করে মোহনবাগানের কাজ কঠিন করে দেয় জর্জ টেলিগ্রাফ। জর্জের রক্ষণব্যুহ ভেদ করে ম্যাচের ইনজুরি সময়ে গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। টমসিংয়র পাস থেকে বল পেয়ে জর্জ গোলকিপার রাকেশ বাহাদুরকে একা পেয়েও গোল করতে ব্যর্থ আদিল আবদুল্লা। আপাতত ৪ ম্যাচে ৭ পয়েন্ট মোহনবাগানের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.