ট্রেন্ডিং

Help Former Footballer

‌আর্থিক সাহায্য নিয়ে অসুস্থ প্রাক্তন ফুটবলার শুভ দাসের পাশে পিআর সলিউশন ও আদিত্য গ্রুপ

দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন ফুটবলার শুভ দাস। পক্ষাঘাতে আক্রান্ত। বাদ দিতে হয়েছে একটা হাতও। শয্যাশালী এই প্রাক্তন ফুটবলারের পাশা দাঁড়াল পিআর সলিউশন ও আদিত্য গ্রুপ। শুক্রবার অসুস্থ এই প্রাক্তন ফুটবলারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল।

শুভদাসের হাতে চেক তুলে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি ও অনির্বান আদিত্য।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫
Share on:

দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন ফুটবলার শুভ দাস। পক্ষাঘাতে আক্রান্ত। বাদ দিতে হয়েছে একটা হাতও। শয্যাশালী এই প্রাক্তন ফুটবলারের পাশা দাঁড়াল পিআর সলিউশন ও আদিত্য গ্রুপ। শুক্রবার অসুস্থ এই প্রাক্তন ফুটবলারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। 

একসময় মহামেডান স্পোর্টিং, কালীঘাট এমএস, ইস্টার্ন রেল ও টালিগঞ্জ অগ্রগামীর মতো ক্লাবে দাপিয়ে খেলেছেন শুভ দাস। কিন্তু বর্তমানে তিনি প্রায় শয্যাশায়ী। একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় একটা হাত কেটে বাদ দিতে হয়েছে। চিকিৎসার বিশাল খরচ বহন করা প্রায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। পেশায় স্কুল শিক্ষক হলেও অসুস্থতার কারণে দীর্ঘদিন স্কুলে যেতে পারেননি। বেতন বন্ধ। চাকরিও যাওয়ার মুখে। এই অবস্থায় শুভ দাসের চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ পিআর সলিউশনের। 


আরও পড়ুনঃ অতিরিক্ত সময়ের শেষ ৭ মিনিটে ৩ গোল!‌ অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় ম্যাচ জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যান ইউ


শুভ দাসের পাশে দাঁড়ানোর জন্য দুই প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি ও স্বপন সেনগুপ্ত অনেক আশা নিয়ে ছুটে গিয়েছিলেন পিআর সলিউশনের কর্ণধার পার্থ আচার্যর কাছে। অতীতে বহুবার এই ধরনের উদ্যোগে সামিল হয়েছে পিআর সলিউশন। এবারও শুভ দাসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। যোগাযোগ করে আদিত্য গ্রুপ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অঙ্কিত আদিত্য ও অনির্বান আদিত্যর সঙ্গে। আর্থিক দায়ভার নিয়ে এগিয়ে আসে আদিত্য গ্রুপ। সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে শুভ দাসের হাতে চেক তুলে দেন অনির্বাণ আদিত্য ও অঙ্কিত আদিত্য। সৌরভের বাড়িতেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। তিনিও শুভ দাসের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora