ট্রেন্ডিং

2026 World Cup Qualifier

‌রড্রিগোর গোলে এল স্বস্তি, টানা ৪ ম্যাচ পর বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা ৪ ম্যাচে জয় পায়নি। বিশ্বকাপের ছাড়পত্র পাবে তো?‌ ক্রমশ আশঙ্কা তৈরি হয়েছিল। রড্রিগোর গোলে অবশেষে স্বস্তি এল। ঘরের মাঠে ইকুয়েডরকে ১–০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে উঠে এল ব্রাজিল।

রড্রিগোর গোলে অবশেষে স্বস্তি এল ব্রাজিলে

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪
Share on:

স্বস্তির নিঃশ্বাস ব্রাজিল সমর্থকদের। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা ৪ ম্যাচে জয় পায়নি। বিশ্বকাপের ছাড়পত্র পাবে তো?‌ ক্রমশ আশঙ্কা তৈরি হয়েছিল। রড্রিগোর গোলে অবশেষে স্বস্তি এল। ঘরের মাঠে ইকুয়েডরকে ১–০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে উঠে এল ব্রাজিল। 

ইকুয়েডরের বিরুদ্ধে ঘরের মাঠে মাঠে নামার আগে চাপে ছিল ব্রাজিল। গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্রয়ের পর টানা তিন ম্যাচে হার। অক্টোবরেই উরুগুয়ের কাছে, পরের মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে । পরপর তিন ম্যাচ হেরে দারুণ চাপে ছিল দরিভালের দল। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন রড্রিগো। জিতলেও ইকুয়েডেরের খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। যদিও ম্যাচে ব্রাজিলেই দাপট ছিল।

ম্যাচের প্রথমার্ধের অধিকাংশ সময়েই বলের দখল ছিল ব্রাজিলের। আধিপত্য বজায় রাখলেও গোলমুখ খুলতে পারছিলেন না ভিনিসিয়াস, রড্রিগোরা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন রড্রিগো। বক্সের সামনে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নেন। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে গেলে বল দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। যদি বলের দিক পরিবর্তন না করত, তাহলে সরাসরি ইকুয়েডর গোলকিপারের হাতে বল চলে যেত। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইকুয়াডরের কাইসেডোর সামনে। কিন্তু কাজে লাগাতে পারেননি। 


দ্বিতীয়ার্ধে ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ব্রাজিলকেও প্রথমার্ধের ছন্দে দেখা যায়নি। সেই সুযোগটাও নিতে পারেননি ইকুয়েডর ফুটবলাররা। তবে দু’‌একবার সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল। ৮৯ মিনিটে জন মেরকাদোর হেড দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান ব্রাজিল গোলকিপার অ্যালিসন। ইনজুরি সময়ে কাইসেডোর ফ্রিকিক আটকে ব্রাজিলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন তিনি। 

ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপে চার নম্বরে উঠে এল ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট দরিভালের দলের। সমসংখ্যক ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। তৃতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইকুয়েডর। লাতিন আমেরিকা গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ থাকা ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দলকে প্লেঅফ খেলতে হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora