ইকোয়াপুটের ৫ গোল, বাংলাদেশের নাসরিন এসএ–কে উড়িয়ে মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইস্টবেঙ্গল
মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরমেন্স অব্যাহত। বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি–কে ৭–০ ব্যবধানে উড়িয়ে মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন ফজিলা ইকোয়াপুট। বাকি গোল দুটি জ্যোতি চৌহান ও সুলঞ্জনা রাউলের।
হ্যাটট্রিকের পর ফজিলা ইকোয়াপুট।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫
Share on:
কিছুদিন আগেই মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নক আউটে যেতে না পারলেও সাড়া জাগানোর মতো পারফরমেন্স করেছিল ইস্টবেঙ্গল। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপেও সেই দুরন্ত পারফরমেন্স অব্যাহত। বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি–কে ৭–০ ব্যবধানে উড়িয়ে মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন ফজিলা ইকোয়াপুট। বাকি গোল দুটি জ্যোতি চৌহান ও সুলঞ্জনা রাউলের।
নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিজ ৪–০ ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচে ২–০ ব্যবধানে হারায় পাকিস্তানের করাচি সিটি এফসি–কে। পরপর দুটি ম্যাচে জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাজেমির বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় লাল–হলুদ ব্রিগেড। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ম্যাচের ৭ মিনিটে সরিতা ইয়ুমনামের থ্রু ধরে ইকোয়াপুট দলকে এগিয়ে দেন।
এরপর আক্রমণে আরও ঝড় বইয়ে দেয় ইস্টবেঙ্গল। কিন্তু গোল আসছিল না। অবশেষে ২৭ মিনিটে জ্যোতি চৌহানের পাস থেকে ২–০ করেন ইকোয়াপুট। ৪৫ মিনিটের মাথায়া সুস্মিতা লেপচার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ইকোয়াপুট। প্রতিযোগিতার ইতিহাসে এবং ইস্টবেঙ্গলের হয়ে এটাই প্রথম হ্যাটট্রিক। ম্যাচের ইনজুরি সময়ে সুলঞ্জলা রাউলের সেন্টার থেকে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি করেন জ্যোতি চৌহান। বিরতিতে ৪–০ ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।
প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে কিছুটা আত্মতুষ্টি আসে। না হলে দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরো বাড়ত। ম্যাচের ৭৩ মিনিটে রেস্টি নানজিরির পাস থেকে ৫–০ করেন সুলঞ্জনা রাউল। এক মিনিট পরেই আবার জ্বলে ওঠেন ইকোয়াপুট। শিলকি দেবীর পাস থেকে নিজের চতুর্থ গোলটি করে দলকে ৬–০ গোলে এগিয়ে দেন। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে সেই ইকোয়াপুটের পাস থেকেই আসে ইস্টবেঙ্গলের সপ্তম গোল। তিনিই ম্যাচে সেরা হন। ৩ ম্যাচে ৭ গোল করে ফেললেন ইকোয়াপুট। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল শুধু গ্রুপ শীর্ষেই পৌঁছল না, ফাইনাল খেলাও নিশ্চিত করে ফেলল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.