ট্রেন্ডিং

Super Cup 2025

দ্বিতীয় দলও অপ্রতিরোধ্য, কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস

এবছর লিগ–শিল্ড জিতে ইতিহাস গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রিজার্ভ বেঞ্চের দলও যে কম যায় না, সুপার কাপের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিল। শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে ২–১ ব্যবধানে উড়িয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।

দলকে সুপার কাপের সেমিফাইনালে তুললেন সুহেল ভাটরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫
Share on:

এবছর লিগ–শিল্ড জিতে ইতিহাস গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রিজার্ভ বেঞ্চের দলও যে কম যায় না, সুপার কাপের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিল। শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে ২–১ ব্যবধানে উড়িয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোলদুটি করেন সাহাল আব্দুল সামাদ ও সুহেল ভাট। সামনে আরও একটা ট্রফি জয়ের হাতছানি। 

আইএসএলের লিগ টেবিলে প্রথম স্থানে শেষ করায় সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান। অন্যদিকে, প্রি–কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স। শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও দুর্দান্ত জয় তুলে নিল দ্বিতীয় সারির মোহনবাগান। প্রথম একাদশে একমাত্র বিদেশি নুনো রেইস। এছাড়া সুহেল ভাট, আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাসের মতো আইএসএলের প্রথম একাদশে সুযোগ না পাওয়া ফুটবলারদের মাঠে নামিয়েছিলেন কোচ বাস্তব রায়। সমর্থকদের হতাশ করেননি সুহেলরা।

শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। তবে কেরালার চাপ ছিল বেশি। প্রথম ২০ মিনিট অবশ্য কোনও দলই গোলের ইতিবাচক সুযোগ তৈরি করতে পারেনি। ২৩ মিনিটে প্রথম ইতিবাচক সুযোগ আসে মোহনবাগানের সামনে। পুরনো দলের বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল আব্দুল সামাদ। সালাউদ্দিন আদনানের কাছ থেকে বল পেয়ে শরীরের দোলায় নওচাকে পরাস্ত করে জালে পাঠান সাহাল। ২৭ মিনিটে প্রতি আক্রমণে গোলের সুযোগ পেয়েছিল কেরল। নোয়ার শট সরাসরি বাগান গোলকিপার ধীরেজ সিংয়ের হাতে চলে যায়। 


দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। ৪৮ মিনিটে গোলের দারুণ সুযোগ এসে গিয়েছিল নোয়ার সামনে। দানিশের সেন্টারে ঠিকভাবে শট নিতে পারেননি। এর মিনিট তিনেক পরই ব্যবধান বাড়ায় মোহনবাগান। আশিক কুরুনিয়ানের সেন্টার থেকে বল পেয়ে জালে পাঠান সুহেল ভাট। ২ গোলে পিছিয়ে পড়ে আরও মরিয়া হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিলেন না নোয়া, জিমেনেজরা। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ে জিমেনেজের শট বাগান গোলকিপার ধীরাজ সিং আংশিক প্রতিহত করলে ফিরতি বল জালে পাঠান শ্রীকুট্টান। বাকি সময়ে আর গোল করতে পারেনি কেরালা।   


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora