ট্রেন্ডিং

Bengal Santosh Trophy Coach

‌সন্তোষ ট্রফিতে বাংলার কোচ নিয়োগে চমক, স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্ব হাইপ্রোফাইল সঞ্জয় সেনকে

গত কয়েক বছর ধরে বাংলার সন্তোষ ট্রফির কোচেক বিরুদ্ধে কোটার ফুটবলারের দলে নেওয়ার অভিযোগ উঠেছিল। অর্থাৎ কোচ যে ক্লাবে কোচিং করান, সেই ক্লাব থেকেই বেশিরভাগ ফুটবলার সন্তোষ ট্রফির দলে সুযোগ পান। স্বচ্ছতা বজায় রাখতে বাংলা দলের কোচ করা হল হাইপ্রোফাইল সঞ্জয় সেনকে।

এবার নতুন চ্যালেঞ্জ। সন্তোষ ট্রফিতে বাংলাকে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব সঞ্জয় সেনের হাতে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪
Share on:

গত কয়েক বছর ধরে বাংলার সন্তোষ ট্রফির কোচেক বিরুদ্ধে কোটার ফুটবলারের দলে নেওয়ার অভিযোগ উঠেছিল। অর্থাৎ কোচ যে ক্লাবে কোচিং করান, সেই ক্লাব থেকেই বেশিরভাগ ফুটবলার সন্তোষ ট্রফির দলে সুযোগ পান। তাই এবছর আর কলকাতা লিগের কোনও ক্লাবের কোচ হাতে সন্তোষ ট্রফির দায়িত্ব তুলে দিল না আইএফএ। স্বচ্ছতা বজায় রাখতে বাংলা দলের কোচ করা হল হাইপ্রোফাইল সঞ্জয় সেনকে। 

বাংলা শেষবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬–১৭ মরশুমে। তারপর থেকে শুধুই খরা। ২০২১–২২ মরশুমে ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি। রঞ্জন ভট্টাচার্যর কোচিংয়ে বাংলা রানার্স হয়। গত মরশুমে তো হার আরও খারাপ। সেমিফাইনালেই উঠতে পারেনি বাংলা। তাছাড়া বাংলার কোচের বিরুদ্ধে বারবার কোটার ফুটবলার খেলানোর অভিযোগ উঠেছে। তাই সাফল্য পেতে এবছর আই লিগজয়ী কোচ সঞ্জয় সেনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। সঞ্জয় সেনের বিরুদ্ধে অবশ্য কোটার ফুটবলার খেলানোর অভিযোগ তোলা যাবে না। কারণ তিনি এই মুহূর্তে ক্লাব কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। ফলে দল নির্বাচনে স্বচ্ছতা থাকবে।


আরও পড়ুনঃ ‌জয়ন্ত পুশিলালকে শ্রদ্ধা, এবছর রাজ্য টিটি প্রতিযোগিতা তাঁর নামে করার সিদ্ধান্ত বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের


শনিবার আইএফএ–তে বসেছিল কোচেস কমিটির সভা। সেই সভাতেই সঞ্জয় সেনকে সন্তোষ ট্রফির জন্য কোচ বেছে নেওয়া হয়েছে। আরও কয়েকটা নাম নিয়ে এদিনের সভায় আলোচনা হয়েছিল। কিন্তু সঞ্জয় সেনের অভিজ্ঞতা, দল পরিচালনার দক্ষতার কথা ভেবেই তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। মহিলা ফুটবল দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুজাতা করের হাতে। এর আগে কোচদের বিরুদ্ধে অভিযোগ উঠত নিজের ক্লাবের ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার। 

কোচ হিসেবে সঞ্জয় সেনের সাফল্য রয়েছে। চোট দলকে যেমন সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন, তেমনই মোহনবাগানের মতো দলকেও সাফল্য এনে দিয়েছেন। তাঁর কোচিংয়েই ১৩ বছর পর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এছাড়া দলকে ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন করেছিলেন। একসময় এটিকে–র ইয়ুথ ডেভেলপমেন্টের হেড কোচের ভূমিকাতেও ছিলেন। কোচ নিয়োগ প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‌অতীতে বাংলার কোচদের বিরুদ্ধে নিজের ক্লাবের ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সঞ্জয় সেন বর্তমানে কোনও দলের সঙ্গে যুক্ত নন। আশা করছি তাঁর কোচিংয়ে ফুটবলার বাছাইয়ে স্বচ্ছতা থাকবে।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora