জমকালো অনুষ্ঠানে উদ্বোধন জার্সির, ব্যারেটোর হাত ধরে নতুন স্বপ্ন তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের
কলকাতা জর্জ টেলিগ্রাফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তমলুক খেলাঘর। এবছর তমলুকে কলকাতা লিগের প্রস্তুতি সারছে জর্জ টেলিগ্রাফ। বুধবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কলকাতা প্রিমিয়ার লিগের জার্সি উদ্বোধন হল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের। জার্সি উদ্বোধনের পাশাপাশি একইসঙ্গে ফুটবলারদের পরিচয় পর্ব সেরে ফেলা হল।
জর্জ টেলিগ্রাফের জার্সির উন্মোচন।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০২, ২০২৬
Share on:
কলকাতা জর্জ টেলিগ্রাফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তমলুক খেলাঘর। এবছর তমলুকে কলকাতা লিগের প্রস্তুতি সারছে জর্জ টেলিগ্রাফ। বুধবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কলকাতা প্রিমিয়ার লিগের জার্সি উদ্বোধন হল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের। জার্সি উদ্বোধনের পাশাপাশি একইসঙ্গে ফুটবলারদের পরিচয় পর্ব সেরে ফেলা হল। অনুষ্ঠানে হাজির ছিলেন জর্জ টেলিগ্রাফের সভাপতি সুব্রত দত্ত, যুগ্মসচিব অনিন্দ্য দত্ত, হেড কোচ হোসে ব্যারেটো এবং সহকারী কোচ সুমন দত্ত, তমলুক খেলাঘরের সভাপতি সুব্রত জানা, পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট উদ্যোগপতি প্রশান্ত মাভাই।
এবার কলকাতা প্রিমিয়ার লিগে নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ ঘটবে জর্জ টেলিগ্রাফের। দলে একঝাঁক নতুন প্রতিভা। এদিন দলের অধিনায়ক ও সহঅধিনায়কের নাম ঘোষণা করলেন কোচ ব্যারেটো। দলের পরিকল্পনা নিয়েও বেশ খোলামেলা কথা বলেন। তমলুক খেলাঘরের সিএফএলে ক্লাবের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে যতটা আত্মবিশ্বাসী ব্যারেটো, ঠিক ততটাই উত্তেজিত দলের খেলোয়াড়রা। অধিনায়কের হুমকি, ম্যাচ এগারো জনের বিরুদ্ধে হবে। মাঠেই দেখা যাবে।
এবছর প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযান শুরু করবে জর্জ টেলিগ্রাফ। কলকাতা লিগে দীর্ঘদিন ময়দান কাঁপিয়েছেন ব্যারেটো। এবার কোচ হিসেবে অভিষেক ঘটতে চলেছে তাঁর। ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে যতটা আত্মবিশ্বাসী তিনি, তেমনই উত্তেজিত। ব্যারেটো বলছিলেন, “ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেললেও কোচ হিসাবে এই প্রথম আমি মাঠে নামব। তবে এতে আমি বিন্দুমাত্র চাপে নেই। ১১ জন ফুটবলারের বিরুদ্ধে ১১ জন মাঠে নামবে। প্রায় দেড় মাসের কাছাকাছি তমলুকে ফুটবলারদের নিয়ে প্রস্তুতি সেরেছি। ভাল প্রস্তুতি হয়েছে। আশা করছি ফুটবলাররা মাঠে লড়াই করবে।”
প্রত্যাশার পারদ তুঙ্গে ক্লাব সভাপতি সুব্রত দত্তরও। তিনি বলেন পেরেটো স্টোর কোচিংয়ে দলের ভালো প্রস্তুতি হয়েছে আশা করছি লিগে এবার দল নজর কাড়বে।” এরই মধ্যে অবশ্য সর্বভারতীয় ফুটবল সংস্থাকে ঠুকতে ভুললেন না তিনি। ভারতীয় ফুটবলের বর্তমান দৈনদশার পিছনে এআইএফএফের ইচ্ছাশক্তির অভাব আছে বলেই মনে করেন সুব্রত দত্ত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.