ট্রেন্ডিং

Mohammedan Sporting

‌দল ঘুরে দাঁড়াবে, আশাবাদী দীপেন্দু, আর্মি রেডের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি মহমেডান

কালীঘাট এমএস–এর কাছে হার। মঙ্গলবার চতুর্থ ম্যাচে সামনে আর্মি রেড। জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আর্মির বিরুদ্ধে মাঠে নামছে সাদাকালো ব্রিগেড।

মহমেডান ফুটবলারদের প্রস্তুতি

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৮, ২০২৪
Share on:

কলকাতা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে জিতলেও মহমেডান স্পোর্টিংয়ের পারফরমেন্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। দ্বিতীয় ম্যাচে খিদিরপুর স্পোর্টিংয়ের সঙ্গে ড্র। তৃতীয় ম্যাচে কালীঘাট এমএস–এর কাছে হার। মঙ্গলবার চতুর্থ ম্যাচে সামনে আর্মি রেড। জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আর্মির বিরুদ্ধে মাঠে নামছে সাদাকালো ব্রিগেড।

সেনা দলের বিরুদ্ধে মহমেডানের জয় অবশ্য সহজ হবে না। অতীতে বড় দলগুলিকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলেছে রেড আর্মি। ফুটবলাররা দারুণ ফিট। টানা ৯০ মিনিট একই গতিতে ফেলতে পারে। মহমেডানের দলও তরুণ। কিন্তু যথেষ্ট প্রস্তুতির অভাবে এখনও পুরোপুরি তৈরি হতে পারেনি। এটাই সমস্যায় ফেলেছে আগের দুটি ম্যাচে। এখন দেখার, চতুর্থ ম্যাচে নিজেদের কতটা মেলে ধরতে পারেন সাদাকালো ফুটবলাররা।


আরও পড়ুনঃ অলিম্পিকে ‘‌নো সেক্স’‌, যৌনতা আটকাতে অভিনব খাট প্যারিসের গেমস ভিলেজে


আরও পড়ুনঃ ৮১ বছর বয়সেও ‘‌কিস্তি মাত’‌, অনন্য নজির, দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন রানী হামিদ


আর্মি রেডের বিরুদ্ধে তরুণ স্কোয়াড সেরাটা দেওয়ার জন্য তৈরি। চতুর্থ ম্যাচ খেলতে নামার আগে সাদাকালো কোচ হাকিম সেনজেন্দো বলেন, ‘‌প্রস্তুতি ভাল হয়েছে। আগের ম্যাচের ভুলত্রুটি নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি রেড আর্মির বিরুদ্ধে দল ঘুরে দাঁড়াবে।’‌ মহমেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসও দল নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘‌আমরা প্রস্তুতির যথেষ্ট সময় পাইনি। তাই ছন্দে ফিরতে একটু সময় লাগছে। আশা করছি আর্মি রেডের বিরুদ্ধে আবার জয়ের রাস্তায় ফিরব।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora