কাবুলের হাসপাতালে গভীর রাতে পাকিস্তানের ভয়ঙ্কর বিমান হামলা, নিহত ৪০০, আহত ২৫০
মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। গত কয়েকদিন ধরে উভয় দেশ একে অপরের ওপর ক্রমাগত হামলা চালাচ্ছে। তবে সোমবারের মধ্যরাতে পাকিস্তানের হামলা সবকিছুকে ছাপিয়ে গেছে। আফগানিস্তান অভিযোগ করেছে যে, সোমবার গভীর রাতে পাকিস্তান একটা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এই বিমান হামলায় ৪০০ জন নিহত হয়েছে।
পাকিস্তানি বিমান হামলায় জ্বলছে কাবুলের হাসপাতাল।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬
Share on:
ইরান ও ইজরায়েল–মার্কিন বাহিনীর লড়াইয়ে মধ্যপ্রাচ্য রীতিমতো সন্ত্রস্ত্র। গোটা বিশ্বে এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। এমনকী, সাধারণ মানুষও মধ্যপ্রাচ্যের লড়াইয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আবহেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। গত কয়েকদিন ধরে উভয় দেশ একে অপরের ওপর ক্রমাগত হামলা চালাচ্ছে। তবে সোমবারের মধ্যরাতে পাকিস্তানের হামলা সবকিছুকে ছাপিয়ে গেছে। আফগানিস্তান অভিযোগ করেছে যে, সোমবার গভীর রাতে পাকিস্তান একটা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এই বিমান হামলায় ৪০০ জন নিহত হয়েছে।
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন যে, ‘সোমবার মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী কাবুলের একটা মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত ৪০০ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছেন। হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে ও ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।’ তালিবানরা দাবি করেছে যে, এই হামলাগুলো পাকিস্তান চালিয়েছে এবং বলেছে এই ধরনের হামলা মানবতা বিরোধী।
তবে, পাকিস্তান তালিবানের এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানি কর্তারা জানিয়েছেন, তারা কোনও হাসপাতালকে লক্ষ্যবস্তু করেনি। সোমবার কাবুল এবং পূর্ব আফগানিস্তানের অন্যান্য অংশে তাদের হামলায় বেসামরিক স্থাপনার কোনও ক্ষতি হয়নি। পাকিস্তানেক সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘তালিবানদের এই দাবি বিভ্রান্তিকর। সোমবার মধ্যরাতে আপগানিস্তানের সামরিক ঘাঁটিগুলিকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। কোনও হাসপাতালের ওপর আক্রমণ চালানো হয়নি।’
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলে আসছে। উভয় দেশই একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে। দুই দেশের এই হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানে পাকিস্তানের এটা দ্বিতীয় বড় হামলা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি। ডুরান্ড লাইন নিয়ে উত্তেজনার জেরে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছিল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.