ট্রেন্ডিং

Indian Kidnapped in Mali

আল–কায়দা ঘনিষ্ঠ গোষ্ঠীর হাতে মালিতে অপহৃত ৫ ভারতীয় শ্রমিক

মালিতে অপহৃত ৫ ভারতীয় শ্রমিক। একটা সংস্থার হয়ে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করছিলেন এই ভারতীয় শ্রমিকরা। কাজে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় বন্ধুকধারীরা শ্রমিকদের অপহরণ করে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। তবে অভিযোগের তির আল–কায়দা ঘনিষ্ঠ ‘‌ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস’‌ নামে এক গোষ্ঠীর দিকে। বৃহস্পতিবার কাজে যাওয়ার সময় পশ্চিম মালির কোবরির কাছে বন্দুকধারীরা শ্রমিকদের অপহরণ করে। যে সংস্থার হয়ে ভারতীয় শ্রমিকরা কাজ করছিলেন, সেই সংস্থার পক্ষ থেকে অপহরণের কথা জানানো হয়। অপহৃতদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

অপহৃতদের খোঁজে তল্লাশি নিরাপত্তা বাহিনীর।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৮, ২০২৫
Share on:

পশ্চিম আফ্রিকার মালিতে অপহৃত ৫ ভারতীয় শ্রমিক। একটা সংস্থার হয়ে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করছিলেন এই ভারতীয় শ্রমিকরা। কাজে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় বন্ধুকধারীরা শ্রমিকদের অপহরণ করে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। তবে অভিযোগের তির আল–কায়দা ঘনিষ্ঠ ‘‌ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস’‌ নামে এক গোষ্ঠীর দিকে।   

বৃহস্পতিবার কাজে যাওয়ার সময় পশ্চিম মালির কোবরির কাছে বন্দুকধারীরা শ্রমিকদের অপহরণ করে। যে সংস্থার হয়ে ভারতীয় শ্রমিকরা কাজ করছিলেন, সেই সংস্থার পক্ষ থেকে অপহরণের কথা জানানো হয়। সংস্থার এক প্রতিনিধি সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘‌আমরা পাঁচজন ভারতীয় নাগরিকের অপহরণের বিষয়টি জানতে পেরেছি। কোম্পানিতে কর্মরত অন্যান্য ভারতীয়দের শ্রমিকদের রাজধানী বামাকোতে সরিয়ে নেওয়া হয়েছে।’‌


দীর্ঘদিন ধরেই অশান্ত পশ্চিম আফ্রিকার দেশ মালি। বর্তমানে সামরিক জান্তা শাসিত মালি, আল–কায়দা এবং ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত অপরাধী গোষ্ঠী এবং জেহাদিদের ওপর দোষারোপ করে ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে লড়াই করছে। নিরাপত্তা পরিস্থিতি দরিদ্র দেশটিতে অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। আল–কায়দার সঙ্গে যুক্ত ‘‌ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস’‌ (জেএনআইএম) জ্বালানি সরবরাহে অবরোধ জারি করে দেশের অবস্থা চরম খারাপ করে তুলেছে। মালিতে ক্রমবর্ধমান অস্থিরতা এবং জিহাদি সহিংসতার কারণে বন্দুকধারীরা এই ৫ ভারতীয় শ্রমিককে অপহরণ করেছে।

২০১২ সাল থেকে অভ্যুত্থান এবং সংঘাতে জর্জরিত দেশটিতে বিদেশিদের এই অপহরণের ঘটনা একেবারেই সাধারণ। প্রায়শই বিদেশিদের অপহরণ করে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। সেপ্টেম্বরে বামাকোর কাছে জেএনআইএম জেহাদিরা আরবের দুই নাগরিক এবং একজন ইরানিকে অপহরণ করে। প্রায় ৫০ মিলিয়ন ডলার মুক্তিপন দিয়ে তাঁদের মুক্ত করা হয়েছিল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora