ট্রেন্ডিং

DR Congo School Fire

কঙ্গোর বুকাবুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জন স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, ৩৯ জনেরও বেশি আহত

আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জন স্কুল পড়ুয়া নিহত এবং ৩৯ জনেরও বেশি আহত হয়েছে। এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর প্রশাসন জানিয়েছে, একটা বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে তা দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে। এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিয়ুকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জন মেয়ে ও ৮ জন ছেলে রয়েছে।

আগুনে ভষ্মীভূত স্কুল ভবন।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬
Share on:

বৃহস্পতিবার আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জন স্কুল পড়ুয়া নিহত এবং ৩৯ জনেরও বেশি আহত হয়েছে। এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর প্রশাসন জানিয়েছে, একটা বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে তা দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে।

এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিয়ুকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জন মেয়ে ও ৮ জন ছেলে রয়েছে। স্থানীয় এলাকার প্রশাসক মোয়েস লুবালা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, একটা বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। লুবালা বলেন, ‘‌ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে বহু শিক্ষার্থী আটকা পড়েছিল। শ্বাসরুদ্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। ফুরাহা ও উজামা প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের স্কুলের ইউনিফর্ম পরেই নিয়ামুলাগিরা বিডিওএম স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়।’‌ 


স্কুল থেকে বের হওয়ার পথগুলি খুব সরু ছিল। ফলে শিক্ষার্থীরা দ্রুত স্কুল থেকে বেরিয়া আসতে পারেনি। কিছু ছাত্রছাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যরা দরজার দিকে দৌড়ে যায়। সবাই যখন বের হওয়ার চেষ্টা করছিল, তখন ধাক্কাধাক্কিতে অনের ছাত্রছাত্রীরা পড়ে যায় ও পদপিস্ট হয়। হাসপাতালের নার্স সিজা জ্যাঁ–বাপতিস্ত বলেন, আহতের সংখ্যা অনেক বেশি হওয়ায় চিকিৎসাকর্মীরা সঠিক সংখ্যা নির্ধারণ করতে হিমশিম খাচ্ছেন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। লুবালার মতে, যে পাড়ায় আগুন লেগেছে সেটি একটা ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকার বেশিরভাগ বাড়িই কাঠের তৈরি। এই ঘনবসতি এবং কাঠের বাড়িগুলি আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাব্য কারণ হতে পারে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora