ভারত–সৌদি আরব দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত, ২০২৬ সালে ভারত দেশ থেকে হজে যেতে পারবেন ১৭৫,০২৫ জন
সৌদি আরবের সঙ্গে ভারতের হজ চুক্তি স্বাক্ষরিত হল। আগামী বছরের জন্য ভারতের জন্য কোটা নির্ধারিত হয়েছে ১৭৫০২৫। রবিবার সৌদি আরবের জেদ্দায় ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়ার দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হয়।
সৌদি আরবের সঙ্গে ভারতের হজ চুক্তি স্বাক্ষরিত হল।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫
Share on:
সৌদি আরবের সঙ্গে ভারতের হজ চুক্তি স্বাক্ষরিত হল। আগামী বছরের জন্য ভারতের জন্য কোটা নির্ধারিত হয়েছে ১৭৫০২৫। রবিবার সৌদি আরবের জেদ্দায় ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়ার দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হয়।
৭ থেকে ৯ নভেম্বর সরকারি সফরে সৌদি আরব গিয়েছিলেন ভারতীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর সঙ্গে ছিল এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলে ছিলেন অতিরিক্ত সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম আর মহাজন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব (হজ) রাম সিং।রিজিজু রবিবার জেদ্দায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেই বৈঠকেই দুই দেশের মন্ত্রীর মধ্যে হজ চুক্তি স্বাক্ষরিত হয়।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় মন্ত্রী চলতি হজ প্রস্তুতি পর্যালোচনা করেন। সমন্বয় ও লজিস্টিক সহায়তা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এবং ভারতীয় হজযাত্রীদের জন্য হজ প্রক্রিয়া আরও সহজ করার জন্য যৌথ প্রতিশ্রুতির কথা বলেন। আলোচনায় হজ যাত্রার অভিজ্ঞতা সুষ্ঠু ও আরামদায়ক করার জন্য সুযোগ–সুবিধা, পরিবহন, আবাসন এবং স্বাস্থ্যসেবা উন্নত করার ওপর আলোকপাত করা হয়। বৈঠকের পর দুই দেশের মন্ত্রী জেদ্দায় ২০২৬ সালের হজের জন্য ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর করেন। ২০২৬ সালে ভারতের জন্য ১৭৫,০২৫ জনের কোটা নিশ্চিত করা হয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.