ট্রেন্ডিং

Bolivia plane crash

বলিভিয়ায় দুর্ঘটনার কবলে ব্যাঙ্কের টাকা বহনকারী বিমান, নিহত ১৫, অবাধে অর্থ লুট সাধারণ মানুষের

বলিভিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন। প্রচুর টাকা লুটপাট হয়েছে। শুক্রবার গভীর রাতে বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এই বিমান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটা কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিমানবন্দরের কাছে একটা মহাসড়কে আছড়ে পড়ে এবং পার্ক করা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। কার্গো বিমানটিতে প্রচুর পরিমাণে অর্থ ছিল। দুর্ঘটনার পর পুরো এলাকা জুড়ে টাকা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার কবলে পড়া বিমান।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Share on:

বলিভিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন। প্রচুর টাকা লুটপাট হয়েছে। শুক্রবার গভীর রাতে বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এই বিমান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটা কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিমানবন্দরের কাছে একটা মহাসড়কে আছড়ে পড়ে এবং পার্ক করা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। কার্গো বিমানটিতে প্রচুর পরিমাণে অর্থ ছিল। দুর্ঘটনার পর পুরো এলাকা জুড়ে টাকা ছড়িয়ে পড়ে। 

রাজধানী লা পাজের সংলগ্ন এল আল্টো শহরে এই দুর্ঘটনাটি ঘটে। অল্টো শহরের দমকল বিভাগের প্রধান পাভেল টোভার জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিরা বিমানে ছিলেন, নাকি মহাসড়কে পার্ক করা যানবাহনে ছিলেন, তা নির্দিষ্ট করে জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় বিমান দুর্ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে দেখা গেছে বিমানের ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া যানবাহন এবং মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ পড়ে রয়েছে। দুর্ঘটনায় ১৫ টিরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।


দুর্ঘটনার কবলে পনা বিমানটি ছিল বলিভিয়ান বিমান বাহিনীর একটা হারকিউলিস বিমান। খবর অনুযায়ী, এই কার্গো বিমানটি কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে অন্যান্য শহরে নতুন মুদ্রার নোট বহন করছিল। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে নোটের বান্ডিলগুলি বাতাসে ছড়িয়ে পড়ে। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ভিন্ন দৃশ্য দেখা গেছে। উদ্ধার অভিযান চলাকালীন, লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকাগুলো নিতে ছুটে আসে। লোকজনকে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোটগুলো সংগ্রহ করতে দেখা যায়। অবাধে লুটপাট চালায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে বলপ্রয়োগ করতে হয়। লাঠিচার্জ ছাড়াও শূন্যে গুলি চালায়। বিমানটি উড়ছিল, না অবতরণ করছিল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora