ট্রেন্ডিং

Colombian plane crash near Venezuela

ভেনেজুয়েলা সীমান্তে অবতরণের সময় কলম্বিয়ার বিমান বিধ্বস্ত, আইনপ্রণেতাসহ নিহত ১৫

কলম্বিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। সাতেনা এয়ারলাইন্সের টুইন–প্রোপেলার বিমানটি ভেনেজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ি অঞ্চলে কুকুটা থেকে ওকানা যাচ্ছিল। অবতরণের ঠিক আগে বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে ১৫ জন আরোহী ছিলেন। সকলেই নিহত হয়েছেন। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে। সরকার পরিচালিত বাণিজ্যিক সাতেনা এয়ারলাইন্স দুর্ঘটনাকবলিত বিমানটির পরিচালনার দায়িত্বে ছিল।

পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬
Share on:

কলম্বিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। সাতেনা এয়ারলাইন্সের টুইন–প্রোপেলার বিমানটি ভেনেজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ি অঞ্চলে কুকুটা থেকে ওকানা যাচ্ছিল। অবতরণের ঠিক আগে বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে ১৫ জন আরোহী ছিলেন। সকলেই নিহত হয়েছেন। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে।

সরকার পরিচালিত বাণিজ্যিক সাতেনা এয়ারলাইন্স দুর্ঘটনাকবলিত বিমানটির পরিচালনার দায়িত্বে ছিল। বিমানটি ভেনেজুয়েলার সীমান্ত–সংলগ্ন নর্থ সান্তানদার বিভাগের কুকুটা শহর থেকে ওকানা শহরে যাচ্ছিল। একসময় বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সেটা রাডার থেকেও হারিয়ে যায়। বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে ওকানা শহরে অবতরণের ঠিক ১১ মিনিট আগে বিমানটি যে উচ্চতায় উড়ছিল, তা হঠাৎ কমে গিয়েছিল।


দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিমানের দুজন ক্রু, কলম্বিয়ার কংগ্রেসের একজন সদস্য, দেশের আসন্ন নির্বাচনের একজন প্রার্থী। অনলাইনে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই দুর্ঘটনায় দেশ শোকাস্তব্ধ। কলম্বিয়ার পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোজাস নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora