ট্রেন্ডিং

Bristol museum heist

ব্রিস্টলের জাদুঘর থেকে চুরি গেল ঔপনেবিশক ভারতের বহু অমূল্য শিল্প নিদর্শন, তদন্তে পুলিশ

ইংল্যান্ডের ব্রিস্টলের এক জাদুঘর থেকে চুরি গেল ঔপনিবেশিক ভারতের সঙ্গে সম্পর্কিত বহু দুর্লভ নিদর্শন। ওই জাদুঘর থেকে ৬০০ টিরও বেশি জিনিসপত্র চুরি হয়েছে। যাকে পুলিশ ‘‌অত্যন্ত মূল্যবান’‌ চুরি বলে অভিহিত করেছে। অ্যাভন এবং সমারসেট পুলিশ জানিয়েছে যে, ২৫ সেপ্টেম্বর ব্রিস্টল জাদুঘরের ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথ সংগ্রহশালার একটা ভবনে এই চুরির ঘটনা ঘটে। সন্দেহভাজন ৪ জন শ্বেতাঙ্গ পুরুষের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

ব্রিস্টলের এই জাদুঘর থেকেই চুরি গেছে মহামূল্যবান শিল্প নিদর্শন

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৫
Share on:

ইংল্যান্ডের ব্রিস্টলের এক জাদুঘর থেকে চুরি গেল ঔপনিবেশিক ভারতের সঙ্গে সম্পর্কিত বহু দুর্লভ নিদর্শন। ওই জাদুঘর থেকে ৬০০ টিরও বেশি জিনিসপত্র চুরি হয়েছে। যাকে পুলিশ ‘‌অত্যন্ত মূল্যবান’‌ চুরি বলে অভিহিত করেছে। অ্যাভন এবং সমারসেট পুলিশ জানিয়েছে যে, ২৫ সেপ্টেম্বর ব্রিস্টল জাদুঘরের ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথ সংগ্রহশালার একটা ভবনে এই চুরির ঘটনা ঘটে। সন্দেহভাজন ৪ জন শ্বেতাঙ্গ পুরুষের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

ব্রিস্টলের ওই জাদুঘরে ঔপনিবেশিক শাসনকালের বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কের সঙ্গে জড়িত ১৯ শতকের শেষের দিকের জিনিসপত্র রয়েছে। পুলিশ জানিয়েছে যে চুরি যাওয়া কিছু জিনিসপত্রের উল্লেখযোগ্য সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, যার মধ্যে ভারতীয় শিল্পকর্মও রয়েছে। ভারতীয় শিল্পকর্মগুলিকে প্রধান লক্ষ্যবস্তু করেছিল চোরেরা। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা হাতির দাঁতের বুদ্ধমূর্তি এবং একটা কোমরের বেল্টের বাকল, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তার বলে মনে করা হচ্ছে। 

জাদুঘরের কর্তারা বলেছেন যে, চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে অনেকগুলি দান করা। এই জিনিসগুলি ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন সময়ের ঐতিহ্য বহন করে, যা গুরুত্বপূর্ণ সংগ্রহের অংশ ছিল। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। অ্যাভন ও সমারসেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌জাদুঘরের নিদর্শন চুরির ঘটনা নিয়ে গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। ৪ জন সন্দেহভাজন ব্যক্তির ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ব্যক্তিদের শনাক্ত করার জন্য জনসাধারণকে সাহায্যের জন্য আবেদন জানানো হচ্ছে।’ পুলিশ আরও জানিয়েছে যে, ‘‌অপরাধীরা বিভিন্ন সময়ের ৬০০ টিরও বেশি নিদর্শন নিয়ে গেছে।’‌ 


আরও পড়ুনঃ মায়ানমারে সামরিক বাহিনী জান্তার বিমান হামলায় হাসপাতাল ধ্বংস, চিকিৎসকসহ ৩৪ জন নিহত, আহত ৮০


চুরির ঘটনাটি ঘটেছিল সেপ্টেম্বরে। ২ মাসেরো বেশি সময় পর কেন জনসাধারণের কাছে চোরদের শনাক্ত করার জন্য আবেদন করা হচ্ছে, তা জাদুঘর কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। ব্রিস্টল মিউজিয়ামের কর্তাদের মতে, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথ সংগ্রহে ঔপনিবেশিক অঞ্চলে বসবাসকারী বা কাজ করা ব্রিটিশ ব্যক্তিদের দ্বারা দান করা গৃহস্থালীর জিনিসপত্র, ছবি, কাগজপত্র এবং ব্যক্তিগত স্মারক রয়েছে। এই সংগ্রহের লক্ষ্য ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের কার্যকারিতা এবং এটাকে কার্যকরী করে তোলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের  জীবন সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করা। এছাড়া অতীত ইতিহাস অন্বেষণ করতে সহায়তা করে।

অ্যাভন এবং সমারসেট পুলিশের গোয়েন্দা কনস্টেবল ড্যান বার্গান বলেন, ‘‌উল্লেখযোগ্য সাংস্কৃতিক মূল্য বহনকারী অনেক জিনিসপত্র চুরি হওয়া শহরের জন্য একটি উল্লেখযোগ্য ক্ষতি। চোরদের দ্রুত খুঁজে বার করে ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলি উদ্ধার করতে হবে। যার মূল্য অপরিসীম।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora