ট্রেন্ডিং

Spain 4 million workers strike

আবাসন সঙ্কট, আকাশছোঁয়া ভাড়া, পণ্যমূল্য বৃদ্ধি, স্পেনের ৪০ লক্ষ শ্রমিকের ধর্মঘট, বার্সেলোনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর

ক্রমবর্ধমান আবাসন সংকট, আকাশছোঁয়া ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে অগ্নিগর্ভ স্পেন। বুধবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন হাজার হাজার শ্রমিক। গোটা দেশে সাধারণ ধর্মঘট পালিত হয়। চার্লস ও ব্রুনা নামক দুটি ঝড়ের হুমকি এবং প্রবল বৃষ্টি সত্ত্বেও হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। বার্সেলোনায় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং দোকানের কাচ ভেঙে ফেলে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

বার্সেলোনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৬
Share on:

ক্রমবর্ধমান আবাসন সংকট, আকাশছোঁয়া ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে অগ্নিগর্ভ স্পেন। বুধবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন হাজার হাজার শ্রমিক। গোটা দেশে সাধারণ ধর্মঘট পালিত হয়। চার্লস ও ব্রুনা নামক দুটি ঝড়ের হুমকি এবং প্রবল বৃষ্টি সত্ত্বেও হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। বার্সেলোনায় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং দোকানের কাচ ভেঙে ফেলে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ২০১৪ সালের পর এটাই স্পেনের প্রথম দেশব্যাপী সাধারণ ধর্মঘট। দুটি প্রধান শ্রমিক ইউনিয়ন, ইউজিটি  ও সিসিওও এবং ভাড়াটে সংগঠনগুলি এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।

শ্রমিক ইউনিয়নগুলির দাবি, প্রায় ৪০ লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল হয়েছিল, যা দেশের মোট কর্মশক্তির প্রায় এক–পঞ্চমাংশ। মাদ্রিদ এবং বার্সেলোনাসহ বেশ কয়েকটি শহরে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন। বার্সেলোনায় প্রায় ৪ লক্ষ শ্রমিক বিক্ষোভে সামিল হয়েছিলেন। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের দাবি, ৫৫০০০ শ্রমিক এতে অংশ নিয়েছিলেন।

বিক্ষোভগুলি শুরুতে শান্তিপূর্ণ ছিল। কিন্তু মূল সমাবেশ শেষ হওয়ার পর কিছু মুখোশধারী ব্যক্তি হিংসাত্মক হয়ে ওঠে। তারা ময়লার পাত্র ও রাস্তার জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়, দোকানের কাঁচ ভাঙতে শুরু করে এবং পুলিশের দিকে আতশবাজি ছোড়ে। বার্সেলোনার মেয়র হাইমে কোলবোনি বলেন, এই সহিংসতার সময় প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে এবং ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর জন্য প্রায় ১০০ জন দমকলকর্মীকে মোতায়েন করা হয়। মাদ্রিদে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে এবং ফোম বল ব্যবহার করে। দেশজুড়ে ধর্মঘট সম্পর্কিত ঘটনায় রাত পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়।


স্পেনের মানুষ আবাসন সংকট এবং ক্রমবর্ধমান ভাড়া নিয়ে উদ্বিগ্ন। ব্যাঙ্ক অফ স্পেনের মতে, দেশটিতে প্রায় সাড়ে ৭.‌৫ লক্ষ বাড়ির ঘাটতি রয়েছে। ধারণা করা হচ্ছে যে, ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। স্পেনে একটি বাড়ির গড় মাসিক ভাড়া ১১৭৬ ইউরো। যা তরুণদের গড় মাসিক আয়ের প্রায় ৯৮.৭ শতাংশ। এর অর্থ হল, তাঁদের আয়ের প্রায় পুরোটাই ভাড়া বাবদ খরচ হয়ে যায়। ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং, মুদ্রাস্ফীতি এবং আবাসন সংকট নির্বাচনে প্রধান বিষয় হয়ে উঠতে পারে।

ইউনিয়নগুলির প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দর ও মোটরগাড়ি শিল্পে ধর্মঘটের প্রতি সমর্থন ৯০ শতাংশে পৌঁছেছে। জানা গেছে, নাভারে অবস্থিত ভক্সওয়াগেনের এবং বার্সেলোনায় অবস্থিত সিট-এর কারখানাগুলিতে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মাংস শিল্পে অংশগ্রহণের হার ছিল ৮৫ শতাংশ, বর্জ্য সংগ্রহে ৮২ শতাংশ এবং জ্বালানি খাতে ৭৫ শতাংশ। বিদ্যুতের চাহিদাও ১০ শতাংশ কমে গেছে।

আবাসন সংকট শুধু সাধারণ নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়; ছোট ব্যবসাগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাশ্রয়ী ও সহজলভ্য আবাসনের অভাবে কর্মীদের পক্ষে তাদের কর্মস্থলের কাছাকাছি বসবাস করা কঠিন হয়ে পড়েছে, যা ছোট ব্যবসাগুলোর জন্য নতুন কর্মী নিয়োগকে একটা বড় চ্যালেঞ্জে পরিণত করেছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora