ট্রেন্ডিং

Indian Tourist in Nepal

তুষারঝড়ে নেপালের হিমালয়ে আটকে পড়েছিলেন বাবা–মেয়ে, ৩ সপ্তাহ পর উদ্ধার দুই ভারতীয় পর্যটকের মৃতদেহ

নেপালের মানাং জেলা থেকে উদ্ধার হল দুই ভারতীয় পর্যটকের মৃতদেহ। এই দুই ভারতীয় পর্যটক তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। সপ্তাহব্যাপী অনুসন্ধান চালিয়ে নিরাপত্তা বাহিনী বরফে চাপা পড়া ভারতীয় পর্যটকদের মৃতদেহ উদ্ধার করে। নিহত দুই পর্যটকের নাম জিগ্নেশ কুমার লল্লুভাই প্যাটেল (‌৫২)‌ ও প্রিয়াংশা কুমারী প্যাটেল (‌১৭)‌।

তীব্র তুষারঝ‌ড়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল নেপালের হিমালয়।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫
Share on:

নেপালের মানাং জেলা থেকে উদ্ধার হল দুই ভারতীয় পর্যটকের মৃতদেহ। আরও অনেক পর্যটকের সঙ্গে এই দুই ভারতীয় পর্যটকও তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। সপ্তাহব্যাপী অনুসন্ধান চালিয়ে নিরাপত্তা বাহিনী বরফে চাপা পড়া ভারতীয় পর্যটকদের মৃতদেহ উদ্ধার করে। নিহত দুই পর্যটকের নাম জিগ্নেশ কুমার লল্লুভাই প্যাটেল (‌৫২)‌ ও প্রিয়াংশা কুমারী প্যাটেল (‌১৭)‌। 

নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর ডিএসপি শৈলেন্দ্র থাপা বলেন, ‘‌উদ্ধারকারী দল কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ দুজনের সন্ধান করছিল। ৯ নভেম্বর নেপাল সশস্ত্র পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হীরা বাহাদুর জিসির নেতৃত্বে এক পাহাড়ি উদ্ধারকারী দল মঠ থেকে প্রায় ১০০ মিটার ওপরে বরফের নিচে চাপা পড়ে থাকা দুটি মৃতদেহ খুঁজে পায়। দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। দু’‌জন সম্পর্কে বাবা ও মেয়ে। বাবা জিগ্নেশ কুমারের বয়স ৫২ বছর। মেয়ে প্রিয়াংশা কুমারীর বয়স ১৭ বছর।’‌

২০ অক্টোবর এনগিসিয়াং গ্রামীণ পৌরসভা ৪–এর গিয়ালজেন হোটেল থেকে ৫ নম্বর ওয়ার্ডের মালেরিপা মঠ পরিদর্শন করার উদ্দেশ্যে বাবা ও মেয়ে দুজন বার হন। তারপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর হোটেল কর্তৃপক্ষ মানাং–এ নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মাউন্টেন রেসকিউ ট্রেনিং সেন্টারকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। এরপর তারা অনুসন্ধান অভিযান শুরু করে। অনুসন্ধান চালিয়ে অবশেষে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছিলেন।

নেপালের হিমালয়ে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব আঘাত হানার আগেই অক্টোবরে অন্য আবহাওয়ার কারণে উঁচু এলাকায় ভারী তুষারপাত হয়েছিল। তীব্র তুষারঝ‌ড়ে নেপালের হিমালয় বিপর্যস্ত হয়ে পড়েছিল। শুধুমাত্র মানাং জেলাতেই কয়েক হাজার পর্যটক আটকে পড়ে। তাদের মধ্যে জিগ্নেশ কুমার লল্লুভাই প্যাটেল (‌৫২)‌ ও প্রিয়াংশা কুমারী প্যাটেলও (‌১৭) ছিলেন। ভারী তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আটকে পড়া ১,৫০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের সমস্ত ট্রেকিং রুট এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora