মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নাকি সবথেকে উন্নত। ক্ষেপণাস্ত্র হামলা আটকানোর জন্য রয়েছে ‘গোল্ডেন ডোম’। এছাড়াও রয়েছে ‘আইরন ডোম’। এই ‘আয়রন ডোম’ নাকি মার্কিন নাগরিকদের সুরক্ষা দেয়। সম্প্রতি নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন প্রদেশ থেকে আরও ৫০০ ন্যাশনাল গার্ড সদস্যকে ওয়াশিংটনে নিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই মার্কিন সুরক্ষাবলয় ভেদ করে হোয়াইট হাউসের কাছেই চলল গুলি। সন্দেহভাজন আততায়ীর গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর জখম। ন্যাশনাল কার্ড সদস্যদের পাল্টা গুলিতে আততায়ীও জখম। ২৯ বছর আততায়ী রহমানউল্লাহ লাকানওয়াল হলেন আফগানিস্তানের একজন অভিবাসী। যিনি ২০২১ সালের বিশৃঙ্খল আফগানিস্তান প্রত্যাহারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে মাত্র কয়েকটা ব্লক দূরে স্থানীয় সময় দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ উচ্চ নিরাপত্তা বলয় এলাকায় ১৭তম এবং আই স্ট্রিটের কোণে এই গুলি চালানোর ঘটনা ঘটে। ন্যাশনাল গার্ডের সদস্যরা যখন টহল দিচ্ছিল সেই সময় আততায়ী এসে তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। নর্থওয়েস্ট ডিসির ফারাগুট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে গুলি চালানোর আগে লাকানওয়াল অপেক্ষা করছিল। প্রথমে একজন মহিলা গার্ডের বুকে গুলি করে, পরে তাঁর মাথায় গুলি করে। এরপর দ্বিতীয় গার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা তাঁরাও গুলি চালায়। আততায়ীরও গুলি লাগে। এরপর কাছাকাছি অবস্থানরত তৃতীয় গার্ড এসে তাকে ধরে ফেলে। গুলিবিদ্ধ তিনজনকেই নিকটবর্তী একটা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং’ ছুটির আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় পাম বিচে থাকার সময় এই হামলাটি ঘটে। হোয়াইট হাউসের কাছেই ফারাগুড স্কোয়ারের কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এই এলাকাটা যথেষ্ট ব্যস্ততম। বিশেষ করে মধ্যাহ্নভোজের সময় অনেকেই সেখানে হাজির হন। এই জায়গাটিতে অফিস, চেইন রেস্তোরাঁ এবং কফি শপ রয়েছে। ছুটির মরশুমে জন্য ল্যাম্পপোস্টের চারপাশে পুষ্পস্তবক এবং ধনুক দিয়ে সাজানো হয়েছে। পার্কটি দুটি মেট্রো স্টেশনের পাশে অবস্থিত এবং হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা দূরত্ব। এই গুলি চাটানোর ঘটনার পরপরই হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। মার্কিন সিক্রেট সার্ভিস, এফবিআই, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর কর্তারা ঘটনাস্থলে হাজির হন। মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে যে, তারা তদন্তের কাজে এই ফেডারেল সংস্থাগুলিকে সহায়তা করছে।
গত আগস্ট মাস থেকে হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওয়াশিংটনে পাঁচশোর বেশি ন্যাশনাল গার্ড সদস্য নতুন করে মোতায়েন করা হয়েছে। আটটি রাজ্য থেকে এই ন্যাশনাল গার্ডের সদস্যদের ওয়াশিংটনে নিয়ে আসা হয়েছে। বুধবার পর্যন্ত মার্কিন রাজধানী জুড়ে প্রায় ২২০০ ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করা হয়েছিল। এই কড়া নিরাপত্তার মধ্যেও হামলার ঘটনা ঘটল।
গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানের বাসিন্দা। ২০২১ সালে তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে। তার এই গুলি চালানোর ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। আর এই আততায়ীর মার্কিন যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে পূর্বসূরী জো বাইডেন কে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’–এ বলেছেন, ‘২০২১ সালের সেপ্টেম্বরে জো বাইডেন প্রশাসন এই সন্ত্রাসবাদীকে আফগানিস্তান থেকে উড়িয়ে নিয়ে এসেছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে আমি জেনেছি, আটক সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তান থেকে আমাদের দেশে প্রবেশ করেছে।’