ট্রেন্ডিং

JBG KOLKATA MARATHON

আত্মপ্রকাশ থিম সং–এর, ‘‌চলো দৌড়াই’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা ম্যারাথন

২০১৬ সালে ৯৯ জন প্রতিযোগীকে নিয়ে বিধাননগরে শুরু হয়েছিল জয় বালাজি গ্রুপের ম্যারাথন। দেখতে দেখতে কেটে গেছে ৯টা বছর। এখন অনেকটাই সাবালক। ২০২৫ সালে ১০ বছরে পদার্পন। রাজারহাটের নিউটাউনের পরিসর কাটিয়ে জয় বালাজি গ্রুপ আয়োজিত ম্যারাথন এবার পা রাখছে কলকাতায়। ‘‌চলো দৌড়াই’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ম্যারাথন।

কলকাতা ম্যারাথনের বই ও থিম সং প্রকাশ অনুষ্ঠানে অঞ্জু ববি জর্জ, দোলা ব্যানার্জি, মেহতাব হোসেন, জয়দীপ কর্মকারের সঙ্গে গৌরব জাজোরিয়া।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫
Share on:

২০১৬ সালে ৯৯ জন প্রতিযোগীকে নিয়ে বিধাননগরে শুরু হয়েছিল জয় বালাজি গ্রুপের ম্যারাথন। দেখতে দেখতে কেটে গেছে ৯টা বছর। এখন অনেকটাই সাবালক। ২০২৫ সালে ১০ বছরে পদার্পন। রাজারহাটের নিউটাউনের পরিসর কাটিয়ে জয় বালাজি গ্রুপ আয়োজিত ম্যারাথন এবার পা রাখছে কলকাতায়। ‘‌চলো দৌড়াই’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ম্যারাথন। 

রবিবার সন্ধেয় কলকাতার এক পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানে কলকাতা ম্যারাথনের আনুষ্ঠানিক দিন ঘোষণা হল। হাজির ছিলেন দেশের কিংবদন্তি মহিলা লং জাম্পার অঞ্জু ববি জর্জ, প্রাক্তন তীরন্দাজ দোলা ব্যানার্জি, শুটার জয়দীপ কর্মকার, মেহতাব হোসেনের মতো ক্রীড়াবিদরা। অঞ্জু ববি জর্জ কলকাতা ম্যারাথনকে শুভেচ্ছা জানিয়েছেন।


প্রতিযোগিতার দিন ঘোষণা করে জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোরিয়া বলেন, ‘‌২০১৬ সালে যখন আমরা এই ম্যারাথন শুরু করি, মাত্র ৯৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। আজ এক দশকে পদার্পন করছি। প্রতিযোগীর সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সামনে একটা অন্যরকম মাইলস্টোন। রাজারহাটের নিউটাউনে প্রতিযোগিতা শুরু করেছিলাম। প্রতিযোগীর সংখ্যা এতটাই বেড়ে গেছে, আমরা এই ম্যারাথনকে কলকাতায় নিয়ে এসেছি। স্পোর্টস লাভার্স কালচার অনেকটাই বেড়ে গেছে।’‌ 

জয় বালাজি গ্রুপ কলকাতা ম্যারাথনের সিইও এবং রেস ডিরেক্টর নিশান্ত মাহেশ্বরী বলেন, ‘‌এক দশক আগে মানুষকে দৌড়নোর প্রতি অনুপ্রাণিত করার জন্য এই ম্যারাথন শুরু করেছিলাম। আজ একটা প্রতিযোগিতায় রূপ নিয়েছে।’‌ এদিন আনুষ্ঠানিকভাবে কলকাতা ম্যারাথনের থিম সং ‘‌চলো দৌড়াই’‌ প্রকাশ করা হল। থিম সং গেছেন সূর্য ভট্টাচার্য। সুরকার কৌস্তভ ব্যানার্জি। এদিন কলকাতা ম্যারাথনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বইয়ের প্রকাশও করা হয়েছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora