৭ এপ্রিল শুরু রাজ্য গেমস, আনুষ্ঠানিক উদ্বোধনের দিন সংবর্ধিত করা হবে জাতীয় গেমসের পদকজয়ীদের
তাই রাজ্য গেমসকে কলকাতা শহরের বাইরে ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবারের রাজ্য গেমস অনুষ্ঠিত হবে মালদায়। তবে সব খেলার পরিকাঠামো মালদাতে না থাকায় কিছু ইভেন্ট কলকাতা ও দূর্গাপুরে হবে। হয়। ৭ থেকে ১০ এপ্রিল এবারের রাজ্য গেমস অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
রাজ্য গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টের জার্সি উদ্বোধন।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৫
Share on:
গ্রাম–গঞ্জে খেলাধূলার প্রসার ঘটানোর লক্ষ্যে ব্রতী হয়েছে রাজ্য সরকার। তাই রাজ্য গেমসকে কলকাতা শহরের বাইরে ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। ২০২২ সালে কোচবিহারে অনুষ্ঠিত হয়েছিল শেষ রাজ্য গেমস। এবারও কলকাতা শহরের বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবারের রাজ্য গেমস অনুষ্ঠিত হবে মালদায়। তবে সব খেলার পরিকাঠামো মালদাতে না থাকায় কিছু ইভেন্ট কলকাতা ও দূর্গাপুরে হবে।
এক বছর পরপর রাজ্য গেমস আয়োজন করা হয়ে থাকে। ২০২২ সালে শেষবার রাজ্য গেমস অনুষ্ঠিত হয়েছিল। পরের রাজ্য গেমস হওয়ার কথা ছিল ২০২৪ সালে। কিন্ত জাতীয় গেমসের জন্য একবছর পিছিয়ে দেওয়া হয়। ৭ থেকে ১০ এপ্রিল এবারের রাজ্য গেমস অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। হাজির থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
৭ এপ্রিল থেকে মালদা, কলকাতা ও দূর্গাপুরে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এবারের রাজ্য গেমসে মোট ৩৬টি ইভেন্টের খেলা হবে। এর মধ্যে ২৯টি হবে মালদায়। বাকি ৭টি ইভেন্ট হবে কলকাতা ও দূর্গাপুরে। রোয়িং, রাইফেল শুটিং, বোলিং, ইকুয়েস্ট্রেন, জিমন্যাস্টিক, গল্ফের পরিকাঠামো মালদাতে না থাকায় এই ইভেন্টগুলি কলকাতায় হবে। আর ব্যাডমিন্টন হবে দূর্গাপুরে। বাকি ইভেন্টগুলি হবে মালদায়। ৭ ও ৮ এপ্রিল ১৩টি ইভেন্ট হবে। ৯ ও ১০ এপ্রিল বাকি ১৬টি ইভেন্ট হবে।
২০২৩ সালে শতবর্ষ পূর্ণ করেছে বেঙ্গল অলিম্পিক সংস্থা। ১ বছর ধরে শতবর্ষ পালন করেছে। এই উপলক্ষ্যে ২৭ মার্চ রাজ্য গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য অলিম্পিক সংস্থা। ওইদিন বাংলার অলিম্পিয়ানদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া এবছর রাজ্য গেমসে পদকজয়ীদেরও সংবর্ধিত করা হবে। ব্যক্তিগত বিভাগে সোনাজয়ীদের ২৫ হাজার, রুপোজয়ীদের ২০ হাজার ও ব্রোঞ্জজয়ীদের ১৫ হাজার করে আর্থিক পু্রস্কার দেওয়া হবে। আর দলগত বিভাগে সোনাজয়ীদের ১২ হাজার, রুপোজয়ীদের ১০ হাজার ও ব্রোঞ্জজয়ীদের ৭ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এবারের রাজ্য গেমসে সবথেকে বেশি পদক পেয়েছেন প্রণতি দাস। তিনি মোট ৮২ হাজার টাকা পাবেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.