দাবা প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বীমা সম্পর্কে সচেতনতা শিবির, ওয়েলফিনের দারুণ উদ্যোগ
দাবা খেলার পাশাপাশি বীমা সংক্রান্ত বিষয়ে সঠিকত দিশা দেখানো। গ্রামীন মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এগিয়ে এল ওয়েলফিন। এই সংস্থার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ছোট মোল্লাখালিতে সাড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হল ওয়েলফিন কাপ দাবা প্রতিযোগিতা।
ট্রফি তুলে দিচ্ছেন ওয়েলফিনের কর্ণধার তাপস চক্রবর্তী। রয়েছেন অনির্বান মুখার্জিও।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৪
Share on:
দাবা খেলার পাশাপাশি বীমা সংক্রান্ত বিষয়ে সঠিকত দিশা দেখানো। গ্রামীন মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এগিয়ে এল ওয়েলফিন। এই সংস্থার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ছোট মোল্লাখালিতে সাড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হল ওয়েলফিন কাপ দাবা প্রতিযোগিতা।
সেবি নিয়ন্ত্রিত সংস্থায় বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের বীমা সম্পর্কে গ্রামের মানুষদের সঠিক দিশা দেওয়ার জন্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিল ওয়েলফিন। পাশাপাশি বুদ্ধির বিকাশের জন্য দাবা প্রতিযোগিতারও আয়োজন করেছিল। এলাকার বিশিষ্ট দাবাড়ু বসন্ত জোতদারের স্মৃতিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। দক্ষিণ ২৪ পরগণার নানা প্রান্ত থেকে ২৫ জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হাজির ছিলেন ওয়েলফিনের কর্ণধার তাপস চক্রবর্তী, অন্যতম কর্তা অনির্বাণ মুখার্জি। এছাড়াও ছিলেন রোহিত, সুভাষ রায়, নারায়ণ ঘোষ, রাজীব জোতদার, প্রবীর মণ্ডল প্রমুখ।
ওয়েলফিনের কর্ণধার তাপস চক্রবর্তী বলেন, ‘একদিকে গ্রামীণ এলাকায় খেলাধুলার ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পথে। অন্যদিকে কোনও কোনও মানুষের দ্বারা ভুল পথে প্রভাবিত হয়ে সাধারণ মানু্যের বিভিন্ন ভুল সংস্থায় আর্থিক বিনিয়োগ গ্রামীণ অর্থনীতির ওপর ক্ষতিকারক প্রভাব ফেলেছে। এই বিষয়ে দ্রুত উন্নতির জন্য এবং বিনিয়োগের সঠিক দিশা দেখানোর জন্য আমাদের এই প্রয়াস।’ এই উদ্যোগে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.