জকোভিচ যুগ কি শেষ? স্ট্রেট সেটে জিতে উইম্বলডন খেতাব ধরে রাখলেন আলকারাজ
কার্লোস আলকারাজের কাছে ৬–২, ৬–২, ৭–৬ (৭–৪) ব্যবধানে হেরে রজার ফেডেরারের সর্বাধিক ৮ বার উইম্বলডন জেতার রেকর্ড স্পর্শ করার স্বপ্ন অপূর্ণই থেকে গেল ফেডেরারের।
টানা দ্বিতীয়বার উইম্বলডন খেতাব। জয়ের পর উচ্ছ্বাস আলকারাজের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৪
Share on:
আন্তর্জাতিক টেনিস সার্কিটে নোভাক জকোভিচ যুগ কি শেষ হতে চলেছে? রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে ইঙ্গিতটা আরও একবার পাওয়া গেল। চলতি বছরেই ইয়ানিক সিনারের কাছে শীর্ষস্থান হারিয়েছেন। উইম্বলডনের সেন্টার কোর্টে আরও এক তরুণের কাছে বিধ্বস্ত। ফাইনালে কার্লোস আলকারাজের কাছে ৬–২, ৬–২, ৭–৬ (৭–৪) ব্যবধানে হেরে রজার ফেডেরারের সর্বাধিক ৮ বার উইম্বলডন জেতার রেকর্ড স্পর্শ করার স্বপ্ন অপূর্ণই থেকে গেল ফেডেরারের।
এদিন উইম্বলডন ফাইনালে গতবছরের পুনরাবৃত্তি। গতবছরও এই আলকারাজের কাছে ফাইনালে হারতে হয়েছিল জকোভিচকে। তবে লড়াই করেছিলেন সার্বিয়ান তারকা। এবছর যেন অসহায় আত্মসমর্পন। বিশ্বের দুই ও তিন নম্বর তারকার এই লড়াই প্রত্যাশা করেননি টেনিসপ্রেমীরা। তারুণ্যের কাছে হার অভিজ্ঞতার। দুর্দান্ত শুরু করেছিলেন কার্লোস আলকারাজ। প্রথম সেটের শুরুতেই নিজের সার্ভিস ধরে রাখার পাশাপাশি জকোভিসের সার্ভিস ভেঙে ২–০ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় গেম মাত্র ৩ মিনিট স্থায়ী হয়েছিল। পঞ্চম গেমে আবার জকোভিচের সার্ভিস ভাঙেন আলকারাজ। শেষ পর্যন্ত নিজের সার্ভিস ধরে রেখে ৬–২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন আলকারাজ।
দ্বিতীয় সেটেও শুরুতে জকোভিচের সার্ভিস ভাঙেন আলকারাজ। সপ্তম গেমে আবার সার্ভিস ভেঙে ৫–২ ব্যবধানে এগিয়ে যান। নিজের সার্ভিস ধরে রেখে দ্বিতীয় সেটও ৬–২ ব্যবধানে জিতে নেন আলকারাজ। তৃতীয় সেটের শুরু থেকেই লড়াই দারুণ জমে উঠেছিল। ৪–৪ অবস্থায় নবম গেমে জকোভিচের সার্ভিস ভেঙে ৫–৪ ব্যবধানে এগিয়ে যান আলকারাজ। দশম গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ান জকোভিচ। আলকারাজের সার্ভিস ভেঙে ৫–৫ করেন। এরপর নিজের সার্ভিস ধরে রেখে ৬–৫ করেন। দ্বাদশ গেমে নিজের সার্ভিস ধরে রেখে সমতা ফেরান আলকারাজ। সেট গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৭–৪ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার উইম্বলডন খেতাব তুলে নেন ২১ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকা। ঝুলিতে চতুর্থ গ্র্যান্ড স্লাম।
পুরুষ ও মহিলা মিলিয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড যুগ্মভাবে রয়েছে মার্গারেট কোর্ট ও নোভাক জকোভিচের। এদিন মার্গারেট কোর্টকে পেছনে ফেলার সুযোগ ছিল জকোভিচের সামনে। ব্যর্থ এই সার্বিয়ান টেনিস তারকা। একই সঙ্গে রজার ফেডেরারের সর্বাধিক ৮ বার উইম্বলডন জয়ের রেকর্ডও স্পর্শ করতে পরালেন না।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.