ট্রেন্ডিং

Tata Steel World 25K

‌টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–তে মহিলাদের শিরোপা ধরে রাখলেন কেবেদে, পুরুষদের বিভাগে নতুন চ্যাম্পিয়ন স্টিফেন কিসা

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–তে মহিলাদের বিভাগে শিরোপা ধরে রাখলেন ইথিওপিয়ার সুতুমে কেবেদে। পুরুষদের বিভাগে অবশ্য খেতাব ধরে রাখতে ব্যর্থ কেনিয়ার ড্যানিয়েল এবেনিও। নবম সংস্করণে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে পুরুষদের বিভাগে পেল নতুন চ্যাম্পিয়ন। কেনিয়ার ড্যানিয়েল এবেনিওকে পেছনে ফেলে এবার শিরোপা জিতেছেন উগান্ডার স্টিফেন কিসা।

মহিলাদের বিভাগে সেরা হওয়ার পর ইথিওপিয়ার সুতুমে কেবেদে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪
Share on:

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–তে মহিলাদের বিভাগে শিরোপা ধরে রাখলেন ইথিওপিয়ার সুতুমে কেবেদে। পুরুষদের বিভাগে অবশ্য খেতাব ধরে রাখতে ব্যর্থ কেনিয়ার ড্যানিয়েল এবেনিও। নবম সংস্করণে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে পুরুষদের বিভাগে পেল নতুন চ্যাম্পিয়ন। কেনিয়ার ড্যানিয়েল এবেনিওকে পেছনে ফেলে এবার শিরোপা জিতেছেন উগান্ডার স্টিফেন কিসা। অন্যদিকে, ভারতীয় এলিট বিভাগে ইভেন্ট রেকর্ড গড়েছেন গুলবীর সিং। মহিলাদের বিভাগে শিরোপা জিতেছেন সঞ্জীবনী যাদব।

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যারাথনগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। রবিবার এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ২০ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নিয়েছিলেন। মহিলাদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার সুতুমে কেবেদের অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রতিযোগিতার দু’‌সপ্তাহ আগে সুস্থ হয়ে উঠে তিনি নাম নথিভূক্ত করেন। রেসে নেমেই বাজিমাত। ১:‌১৯:‌১৭ সময় করে শিরোপা ধরে রেখেছেন সুতুমে কেবেদে। যদিও গতবছরের রেকর্ড ভাঙতে পারেননি। গতবছর তিনি সময় নিয়েছিলেন ১:‌১৮:‌৪৭। 


আরও পড়ুনঃ ব্রিসবেনেও দুরন্ত সেঞ্চুরি, বুমরার ৫ শিকার সত্ত্বেও আবার ভারতের মাথাব্যাথা হয়ে দাঁড়ালেন ট্রাভিস


মহিলাদের বিভাগে কেনিয়ার ভায়োলা চেপেনজেনো দ্বিতীয় স্থানে শেষ করেছেন। তিনি সময় নিয়েছেন ১:‌১৯:‌৪৪।  তৃতীয় হয়েছেন বাহরিনের দেশি জিসা। তিনি সময় নিয়েছেন ১:‌২১:‌২৯। ভারতের সঞ্জীবনী দাস অষ্টম স্থানে শেষ করেছেন তিনি সময় নিয়েছেন ১:‌২৯:‌০৮। নমব হয়েছেন লিলি দাস (‌১:‌৩০:‌৫৮)‌। দশম স্থানে শেষ করেছেন কবিতা যাদব (‌১:‌৩২:‌১৯)‌। অর্থাৎ ভারতীয় এলিট বিভাগে শিরোপা জিতেছেন সঞ্জীবনী যাদব, দ্বিতীয় লিলি দাস, তৃতীয় কবিতা যাদব। 

পুরুষদের ভারতীয় এলিট বিভাগে রেকর্ড গড়ে সেরা হয়েছেন গুলবীর সিং। তিনি সময় নিয়েছেন ১:‌১৪:‌১০। সামগ্রিকভাবে তিনি রয়েছেন অষ্টম স্থানে। সেরা হয়েছেন উগান্ডার স্টিফেন কিসা। তিনি সময় নিয়েছেন ১:‌১২:‌৩৩। দ্বিতীয় কেনিয়ার ড্যানিয়েল এবেনিও (‌১:‌১২:‌৩৭)‌। তৃতীয় কেনিয়ার অ্যান্টনি কিপচিরচির (‌১:‌১২:‌৫৫)‌। ভারতীয় এলিট বিভাগে দ্বিতীয় স্থানে থাকা সারওয়ান বারওয়াল (‌১:‌১৪:‌১১)‌ সামগ্রিকভাবে নবম স্থানে শেষ করেছেন। পুরুষদের বিভাগে সেরা হয়ে উগান্ডার স্টিফেন কিসা বলেন, ‘‌ভারতে এটা আমার তৃতীয় রেস। দৌড়নোর সময় ভেবেছিলাম বিশ্ব রেকর্ড করব। কিন্তু করতে পারিনি। তবে আজ আমি ভাল দৌড়েছি।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora