ট্রেন্ডিং

FIH Pro League Hockey

পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, প্রো হকি লিগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতীয় পুরুষ দলের

হকি প্রো লিগে শুরুতে পিছিয়ে পড়েও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল ভারতীয় পুরুষ দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩–১ ব্যবধানে জয় হরমনপ্রীতদের সিংদের। অন্যদিকে, জার্মানির বিরুদ্ধে জঘন্য পারফরমেন্স ভারতীয় মহিলা দলের। হারতে হল ৪–০ ব্যবধানে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় তুলে নিল ভারতীয় পুরুষ দল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫
Share on:

হকি প্রো লিগে শুরুতে পিছিয়ে পড়েও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল ভারতীয় পুরুষ দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩–১ ব্যবধানে জয় হরমনপ্রীতদের সিংদের। অন্যদিকে, জার্মানির বিরুদ্ধে জঘন্য পারফরমেন্স ভারতীয় মহিলা দলের। হারতে হল ৪–০ ব্যবধানে। 

পুরুষদের ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে সম্পূর্ণ আধিপত্য ছিল আয়ারল্যান্ডের। শুরু থেকেই বারবার আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত করে রাখছিল ভারতীয় রক্ষণকে। ৮ মিনিটেই এগিয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাথু নেসলনের পাস থেকে জেরেমি ডানকান ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারে আয়ারল্যান্ড গোলের আরও কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। সুখজিৎ সিং ডি বক্সের ভেতর থেকে শট নিয়েছিলন। আয়ারল্যান্ডের গোলকিপার প্রতিহত করেন। দ্বিতীয় কোয়ার্টারে ২২ মিনিটে অভিষেকের পাস থেকে সমতা ফেরান মনদীপ সিং। তৃতীয় কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত ছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। অবশেষে ৪৫ মিনিটে সুযোগ পেনাল্টি কর্নার পায়। হরমনপ্রীতের ড্র্যাগ–ফ্লিক আইরিশ গোলরক্ষক ব্লক করে দেন। ফিরতি বলে জোরালো হিটে গোল করে ভারতকে এগিয়ে দেন জারমানপ্রীত সিং। 


আরও পড়ুনঃ অভিষেক ম্যাচে রেকর্ড গড়া হল না আফগানিস্তানের, ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার


আরও পড়ুনঃ ঘরের মাঠে নেমেই হার, স্মৃতির বেঙ্গালুরুর বিজয়রথ থামাল হরমনপ্রীতের মুম্বই


ম্যাচের শেষ ১৫ মিনিট ছিল ঘটনাবহুল। দুই দলের সামনে গোলের বেশ কয়েকটা সুযোগ এসেছিল। ম্যাচের ১ মিনিট বাকি থাকতে সুখজিৎ সিং ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন। পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ–ফ্লিক না করে হরমনপ্রীত বলটি রাজিন্দারকে পাস করেন। তিনি শট নেন। সুখজিৎ শেষমুহূর্তে বলে স্পর্শ করে জালে পাঠান। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ভারত।

অন্যিদিকে, ভারতীয় মহিলা হকি দল জার্মানির কাছে ৪–০ ব্যবধানে হেরেছে। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ম্যাচে জার্মানিরই আধিপত্য ছিল। জার্মানির হয়ে সোফিয়া শোয়াবে হ্যাটট্রিক করেন। বাকি গোলটি করেন এমিলি ওয়ার্টম্যান। গোটা ম্যাচে জার্মানি ১০টি পেনাল্টি কর্নার পেয়েছিল, যেখানে ভারত মাত্র দুটি পেনাল্টি কর্নার আদায় করতে পেরেছিল। ৯ দলের তালিকায় ভারত ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora