এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব ধরে রাখার দিকে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। গ্রুপ পর্বে আগেই দুটি ম্যাচ জিতেছিল। তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ১৩–০ ব্যবধানের। ভারতের হয়ে একাই ৫ গোল করেন দীপিকা। টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করল ভারত।
দুরন্ত দীপিকার ৫ গোল। থাইলান্ডকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৪
Share on:
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব ধরে রাখার দিকে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। গ্রুপ পর্বে আগেই দুটি ম্যাচ জিতেছিল। তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ১৩–০ ব্যবধানের। ভারতের হয়ে একাই ৫ গোল করেন দীপিকা। টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করল ভারত।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৪–০ ব্যবধানে জিতেছিল ভারত। পরের ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারায় ৩–২ ব্যবধানে। গ্রুপের সবথেকে দুর্বল দল থাইল্যান্ডকে সামনে পেয়ে গোলের বন্যা বইয়ে দিলেন দীপিকারা। যদিও এদিন দলের সেরা ফরোয়ার্ড সঙ্গীতা কুমারী খেলতে পারেননি। তাঁকে ছাড়াই ১৩ গোল যথেষ্ট কৃতিত্বের।
থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ৩ মিনিটেই দীপিকা গোল করে দলকে এগিয়ে দেন। ৯ মিনিটের মাথায় ২–০ করেন প্রীতি দুবে। ১২ মিনিটে লালরেমসিয়ামির গোলে ৩–০। ১৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন দীপিকার। ৩০ মিনিটে ৫–০ করেন বিউটি ডুংডুং। প্রথমার্ধে ৫–০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।
তৃতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪ গোল তুলে নেয়। ৪০ মিনিটে প্রীতি দুবে নিজের দ্বিতীয় গোল করেন। এরপরই জ্বলে ওঠেন দীপিকা। ৪৩ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে ভারতকে ৯–০ ব্যবধানে এগিয়ে দেন। নবনীত কাউর ৫৩ মিনিটে এবং মণীষা চৌহান ৫৫ ও ৫৮ মিনিটে দুটি গোল করেন। লালরেমসিয়ামির দ্বিতীয় গোলটি আসে ৫৬ মিনিটে। দ্বিতীয়ার্ধের ৮টি ভারতের ৮টি গোলের মধ্যে ৪টি পেনাল্টি কর্নার থেকে। ভারতের পরের দুটি ম্যাচ চীন ও জাপানের বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.