মহিলাদের ৪০০ মিটারে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন কিরণ পাহাল
প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন কিরণ পাহাল। বৃহস্পতিবার পঞ্চকুলাতে আন্তঃরাষ্ট্রীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটারে ৫০.৯২ সেকেন্ড সময় নিয়ে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি।
কিরণ পাহাল
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:
প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন কিরণ পাহাল। বৃহস্পতিবার পঞ্চকুলাতে আন্তঃরাষ্ট্রীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটারে ৫০.৯২ সেকেন্ড সময় নিয়ে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেল ২৩ বছর বয়সী হরিয়ানার এই অ্যাথলিট।
মহিলাদের ৪০০ মিটারে জন্য অলিম্পিকের যোগ্যতা মান ছিল ৫০.৯৫ সেকেন্ড। কিরণ পাহাল অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন। অলিম্পিকের যোগ্যতা মান থেকে তিনি ০.০৩ সেকেন্ড কম সময় নিয়েছেন। ৫০.৯২ সেকেন্ড কিরণ পাহালের ব্যক্তিগত সেরা এবং ৪০০ মিটারে ভারতীয় মহিলার দ্বিতীয় সেরা টাইমিং। ৪০০ মিটারে জাতীয় রেকর্ড রয়েছে হিমা দাসের। তাঁর সেরা সময় ৫০.৭৯ সেকেন্ড। শুধুমাত্র কিরণ এবং হিমা দেশের মধ্যে ৫১ সেকেন্ডেরও কম সময়ে ৪০০ মিটার দৌড়েছেন।
প্রতিযোগিতায় গুজরাটের দেবী আনিবা জালা দ্বিতীয় স্থান পেয়েছেন। তিনি সময় নিয়েছেন ৫৩.৪৪ সেকেন্ড। ৫৩.৫১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন কেরালার স্নেহা কে। কিরণ পাহাল ৪০০ মিটারে দারুণ অগ্রগতি করেছেন। ২০১৯ সালে রাঁচিতে অনুষ্ঠিত ন্যাশনাল ওপেনে ৫২.৭৩ সময় নিয়েছিলেন। তার আগে ২০১৮ সালে তাঁর সেরা সময় ছিল ৫৫.১৮ সেকেন্ড। ২০২২ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটারে সোনা জিতেছিলেন কিরণ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.