ট্রেন্ডিং

FIDE Women’s World Cup 2025

মহিলাদের দাবার বিশ্বকাপ ফাইনালে কোনেরু হাম্পি, সামনে দিব্যা দেশমুখ, প্রথমবার শিরোপা আসছে ভারতে

মহিলাদের দাবায় বিশ্বকাপ দাবায় ইতিহাস গড়তে চলেছে ভারত। এই প্রথমবার বিশ্বকাপ আসতে চলেছে ভারতে। ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি। আগেই ফাইনালে উঠেছিলেন দিব্যা দেশমুখ। লি তিনজিয়েকে হারিয়ে ফাইনালে উঠলেন কোনেরু হাম্পি।

মহিলা বিশ্বকাপ দাবায় ইতিহাস। ফাইনালে মুখোমুখি দুই ভারতীয় কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৫
Share on:

মহিলাদের দাবায় বিশ্বকাপ দাবায় ইতিহাস গড়তে চলেছে ভারত। এই প্রথমবার বিশ্বকাপ আসতে চলেছে ভারতে। ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি। আগেই ফাইনালে উঠেছিলেন দিব্যা দেশমুখ। অন্য সেমিফাইনালে চীনের গ্র‌্যান্ডমাস্টার লি তিংজিয়েকে হারিয়ে ফাইনালে উঠলেন কোনেরু হাম্পি। সেমিফাইনালে ৮ গেমের কঠিন লড়াইয়ে তিনি ৫–৩ ব্যবধানে হারিয়েছেন চীনের গ্র‌্যান্ডমাস্টার লি তিংজিয়েকে।

কোনেরু হাম্পি এবং তিংজিয়ের মধ্যে সেমিফাইনালের প্রথম দুটি ক্লাসিক্যাল গেম দারুণ জমে উঠেছিল। দীর্ঘ লড়াইয়ের পর দুটি গেমই ড্র। কোনও দাবাড়ুই সুবিধা অর্জন করতে পারেননি। ফলে সেমিফাইনাল গড়ায় টাইব্রেকারে। র‌্যাপিডে টাইব্রেকারের প্রথম দুটি গেম আবার ড্র হয়। স্কোর গিয়ে দাঁড়ায় ২–২। টাইব্রেকারের তৃতীয় র‌্যাপিড গেমে চীনা গ্র্যান্ডমাস্টার লি তিংজিয়ে হাম্পির ভুলকে কাজে লাগিয়ে জয় তুলে নেন।


৩–২ ব্যবধানে পিছিয়ে পড়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় কোনেরু হাম্পির। এরপর সাদা ঘুঁটি নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। চতুর্থ গেম জিতে সমতা ফেরান। র‌্যাপিডেও অমীমাংসিত থাকায় এরপর সেমিফাইনালের ভাগ্য নির্ধারণের জন্য ব্লিৎজের সাহায্য নেওয়া হয়। ৩+২ ব্লিৎজ রাউন্ডের প্রথম গেমে সাদা ঘুঁটির সুযোগ নিয়ে দুর্দান্ত ওপেনিং করেন হাম্পি। কিন্তু তাঁর কয়েকটা ভুলের জন্য ম্যাচে ফিরে আসেন তিংজিয়ে। ৪৪ তম চালে তিংজিয়ের একটা ভুল হাম্পির জয় সুনিশ্চিত করে। এরপর দ্বিতীয় ব্লিৎজ গেমেও হাম্পি তাঁর সুবিধা ধরে রেখে ভারতের প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেন। ২৬ এবং ২৭ জুলাই ফাইনাল। ফাইনালে ওঠের সঙ্গে সঙ্গে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যান্ডিডেটস দাবায় খেলার সুযোগ পেয়েছেন হাম্পি।

আগেই অন্য সেমিফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝংওয়াইকে হারিয়ে ফাইনালে ওঠেন ভারতের আন্তর্জাতিক মাস্টার দিব্যা দেশমুখ। সাদা ঘুঁটি নিয়ে তিনি কোনঠাসা করে দেন ঝংোয়াইকে। বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে প্রথম জিএম নর্ম পেলেন দিব্যা। একইসঙ্গে ক্যান্ডিডেটস দাবায় খেলার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora