ট্রেন্ডিং

Badminton

ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন, বিদায় গায়ত্রীদের

ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন সিরিজে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় তারকা লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন জাপানের কেনতা নিশিমোতোকে।

লক্ষ্য সেন

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪
Share on:

ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন সিরিজে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় তারকা লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন জাপানের কেনতা নিশিমোতোকে। লক্ষ্য জিতলেও, মিক্সড ডাবলস ও মহিলাদের ডাবলসে হতাশাজনক ফল ভারতীয় খেলোয়াড়দের।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছিলেন লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডেও ছন্দ ধরে রাখেন। শুরু থেকেই ম্যাচের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। প্রথম গেমে শুরুতেই ৪–০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকে নিশিমতোর পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। শক্তিশালী ক্রস কোর্ট স্ম্যাশ এবং ব্যাক কোর্টে দুর্দান্ত প্লেসমেন্টের মাধ্যমে শেষ পর্যন্ত ২১–৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য সেন। দ্বিতীয় গেমেও আধিপত্য দেখিয়ে ২১–১৫ ব্যবধানে জেতেন। সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ডেন অ্যান্ডার্স অ্যান্টনসেনের সঙ্গে খেলবেন লক্ষ্য সেন।


আরও পড়ুনঃ ৮১ বছর বয়সেও ‘‌কিস্তি মাত’‌, অনন্য নজির, দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন রানী হামিদ


লক্ষ্য সেন জিতলেও, মহিলাদের ডাবলসে হতাশাজনক পারফরমেন্স ভারতীয় শাটলারদের। তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জাপানের মায়ু মাতসুমোতো এবং ওয়াকানা নাগাহারার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে পরাজিত হয়েছেন। রোমাঞ্চকর ম্যাচে প্রথম গেমে ভারতীয় জুটি ২১–১৯ ব্যবধানে জিতে এগিয়ে যান। দ্বিতীয় গেমে ২১–১৯ ব্যবধানে জিতে সমতা ফেরায় জাপানি জুটি। নির্ণায়ক গেমেও দারুণ লড়াই করেন তৃষা ও গায়ত্রী। কিন্তু শেষরক্ষা হয়নি। ২১–১৯ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন। 21-19, 19-21, 19-21 হেরেছে। তানিশা ক্রাস্টো এবং অশ্বিনী পোনাপ্পার জুটি দক্ষিণ কোরিয়ার হা না বায়েক এবং সো–হি লির বিরুদ্ধে কাছে ১৩–২১, ২১–১৯, ১৩–২১ ব্যবধানে হেরেছে।

মিক্সড ডাবলসে সুমিত রেড্ডি এবং সিকি রেড্ডি শীর্ষ বাছাই চীনের চিওয়ে ঝেং এবং ইয়াকিওং হুয়াং জুটির জুটির কাছে হেরেছেন। ম্যাচের ফল ২১–৯, ২১–১১।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora