ট্রেন্ডিং

Paris Olympic 2024

সোনা–রুপো জয়ের স্বপ্ন ব্যর্থ, সেমিফাইনালে হেরে লক্ষ্য সেনের শেষ আশা ব্রোঞ্জ

সেমিফাইনেলে অ্যাক্সেলসেনের কাছে হার, লক্ষ্যর সামনে এখন শুধুই ব্রোঞ্জের স্বপ্ন

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০৪, ২০২৪
Share on:

প্যারিস অলিম্পিকে সোনা–রুপোর স্বপ্ন শেষ লক্ষ্য সেনের। রবিবার পুরুষদের ব্যাডমিন্টনের সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হারতে হল ভারতের এই শাটলারকে। যদিও পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি লক্ষ্য সেনের। সোমবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন মালয়েশিয়ার লি জি জিয়াওয়ের বিরুদ্ধে। 

সেমিফাইনালে লক্ষ্যর সামনে লড়াইটা সহজ ছিল না। প্রতিপক্ষ ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন এই মুহূর্তে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে রয়েছেন ২ নম্বরে। তাছাড়া টোকিও অলিম্পিকে সোনাজয়ী। এইরকম প্রতিপক্ষর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে গেলে দক্ষতার শীর্ষে উঠতে হত লক্ষ্য সেনকে। ভারতের এই শাটলার শুরুতে অ্যাক্সেলসেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসেন। প্রথম গেমে ৩টি ম্যাচ পয়েন্টের সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারেননি লক্ষ্য। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথম গেম জিতে নেন অ্যাক্সেলসেন।


আরও পড়ুনঃ ৪৩ মিনিট ১০ জনে খেলেও পেনাল্টি শুট আউটে জয়, শ্রীজেশের হাত ধরে হকির সেমিফাইনালে ভারত


প্রথম গেমের শুরুতেই ৪–১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন লক্ষ্য সেন। সেখান ৫–৫ করে ফেলেন লক্ষ্য। এরপর এগিয়ে যান। একসময় ফল ছিল ৯–৯। টানা ৬টি পয়েন্ট তুলে নিয়ে ১৫–৯ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য সেন। একসময় ২০–১৯ ব্যবধানে এগিয়ে ছিলেন লক্ষ্য সেন। ৩টি গেম পয়েন্ট ছিল। সুযোগ কাজে লাগাতে পারেননি। ২২–২০ ব্যবধানে প্রথম গেম ছিনিয়ে নেন ভিক্টর অ্যাক্সেলসেন। প্রথম গেমের শেষ দিকে ক্লান্ত লাগছিল লক্ষ্য সেনকে। সেই সুযোগটাই কাজে লাগান অ্যাক্সেলসেন। 

দ্বিতীয় গেমে দারুণ শুরু করেছিলেন লক্ষ্য সেন। শুরু থেকে একের পর পয়েন্ট তুলে নিয়ে ৭–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ভারতের এই শাটলার। সেখান থেকে ঘুরে দাঁড়ান অ্যাক্সেলসেন। ১০–১০ করে ফেলেন। আবার এগিয়ে যান লক্ষ্য। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেননি। ১২–১২ হয়ে যায়। এরপর ১৫–১২ ব্যবধানে এগিয়ে যান অ্যাক্সেলসেন। একসময় ১৭–১৪ পয়েন্টে এগিয়ে যান। সেখান থেকে আর লক্ষ্য সেনকে ম্যাচে ফিরতে দেননি ডেনমার্কের এই ব্যাডমিন্টন তারকা। ২১–১৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান। অ্যাক্সেলসেনের কাছে হারলেও পদক জয়ের সম্ভাবনা এখনও শেষ হয়নি লক্ষ্য সেনের। সোমবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন মালয়েশিয়ার লি জি জিয়াওয়ের বিরুদ্ধে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora