ট্রেন্ডিং

Neeraj Chopra

নাদিম নামেননি, তবুও ডায়মন্ড লিগে সোনা এল না, মরশুমের সেরা থ্রো করেও দ্বিতীয় নীরজ চোপড়া

মরশুমের সেরা থ্রো করেও সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। তাঁকে টপকে প্রথম অলিম্পিকে ব্রোঞ্জজয়ী অ্যান্ডারসন পিয়ার্স। ডায়মন্ড লিগেও সেই দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। ছুড়লেন ৮৯.‌৪৯ মিটার। আর ৯০ মিটারের গন্ডি পার করে প্রথম অ্যান্ডারসন পিয়ার্স।

ডায়মন্ড লিগেও দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৪
Share on:

প্যারিস অলিম্পিকে আরশাদ নাদিমের জন্য সোনা আসেনি নীরজ চোপড়ার। ডায়মন্ড লিগে অবশ্য আরশাদ ছিলেন না। তবুও প্রথম স্থান অধরাই থেকে গেল। ৯০ মিটারের গন্ডি পার করতে পারলেন না ভারতীর এই জ্যাভলার। মরশুমের সেরা থ্রো করেও সোনা জিততে পারলেন না নীরজ চোপড়া। তাঁকে টপকে প্রথম অলিম্পিকে ব্রোঞ্জজয়ী অ্যান্ডারসন পিয়ার্স। ডায়মন্ড লিগেও সেই দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। ছুড়লেন ৮৯.‌৪৯ মিটার। আর ৯০ মিটারের গন্ডি পার করে প্রথম অ্যান্ডারসন পিয়ার্স। ছুড়লেন ৯০.‌৬১ মিটার। 

ডায়মন্ড লিগে পাকিস্তানের জ্যাভলার আরশাদ নাদিম না থাকায় লড়াইটা ছিল মূলত নীরজ চোপড়া, গ্রানাডার অ্যান্ডারসন পিয়ার্স ও জার্মানির ইউলিয়ান ওয়েবারের মধ্যে। প্রথম থ্রো একেবারেই ভাল করতে পারেননি নীরজ। ছোড়েন মাত্র ৮২.‌১০ মিটার। ৮৬.‌৩৬ মিটার ছুড়ে প্রথম স্থানে ছিলেন অ্যান্ডারসন পিটার্স। আর ওয়েবার ছোড়েন ৮৫.‌০৭ মিটার। দ্বিতীয় থ্রো–তেও হতাশ করেন নীরজ। মাত্র ৮৩.‌২১ মিটার দূরত্ব ছোড়েন। নেমে যান চতুর্থ স্থানে। ৮৮.‌৪৯ মিটার ছুড়ে প্রথম স্থান ধরে রাখেন পিটার্স। 

তৃতীয় থ্রো আরও খারাপ হয় নীরজ চোপড়ার। ছোড়েন ৮৩.‌১৩ মিটার। পিটার অবশ্য ধারাবাহিকতা ধরে রেখে ছোড়েন ৮৭.‌৪০ মিটার। আগের দুটি থ্রো–র তুলনায় চতুর্থ থ্রো আরও খারাপ করেন নীরজ। মাত্র ৮২.‌৩৪ মিটার ছোড়েন। তবে পঞ্চম থ্রো–তে কিছুটা উন্নতি করেন নীরজ। ছোড়েন ৮৫.‌৫৮ মিটার। এই রাউন্ডে অবশ্য অ্যান্ডারসন পিয়ার্স সুবিধা করতে পারেননি। মাত্র ৮২.‌২২ মিটার দূরত্ব ছোড়েন। পাঁচটি থ্রোয়ের পর নীরজ ছিলেন চতুর্থ স্থানে।


শেষ থ্রো–তে লড়াই জমে ওঠে। ৯০.‌৬১ মিটার ছুড়ে নীরজের ওপর চাপ বাড়িয়ে দিয়েছিলেন অ্যান্ডারসন পিয়ার্স। কিন্তু শেষ থ্রো–তেও গ্রানাডার এই জ্যাভলারকে টপকাতে পারলেন না নীরজ। ছোড়েন ৮৯.‌৪৯ মিটার। অলিম্পিকের থেকে বেশি ছুড়েও দ্বিতীয় হয়েই থাকতে হল। ২ বছর আগে এই লোজানেই ৮৯.‌০৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন। গতবছর ছুড়েছিলেন ৮৭.‌৬৬ মিটার। তাতেও সোনা এসেছিল। এবার ৮৯.‌৪৯ মিটার ছুড়েও দ্বিতীয়। আসলে নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন অ্যান্ডারসন পিয়ার্স। 

 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora