বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দুটি পদক নিশ্চিত করলেন পূজা রানী ও জেসমিন ল্যাম্বোরিয়া
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আগের দিনই মহিলাদের ৮০+ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছিলেন নূপুর শেওরান। বৃহস্পতিবার আরও দুটি পদক নিশ্চিত হল ভারতের। মহিলাদের ৮০ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন পূজা রানী। ৫৭ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন জেসমিন ল্যাম্বোরিয়া।
সেমিফাইনালে ওঠার পথে পূজা রানী।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
Share on:
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আগের দিনই মহিলাদের ৮০+ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছিলেন নূপুর শেওরান। বৃহস্পতিবার আরও দুটি পদক নিশ্চিত হল ভারতের। মহিলাদের ৮০ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন পূজা রানী। ৫৭ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন জেসমিন ল্যাম্বোরিয়া।
বিশ্ব বক্সিং সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে ২০ জনের দল পাঠিয়েছে ভারত। আগের দিনই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন নিখাত জারিন। তবে মহিলাদের ৮০+ কেজি বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করেন নূপুর শেওয়ান। তিনি উজবেকিস্তানের ওলটিনয় সোতিমবোয়েভাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।
বুধবার মহিলাদের ৮০ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন দু’বারের এশিয়া চ্যাম্পিয়ন পূজা রানী। কোয়ার্টার ফাইনালে তিনি ৩–২ ব্যবধানে হারিয়েচেন পোল্যান্ডের এমিলিয়া কোটারস্কাকে। পূজা রানীর অভিজ্ঞতা পোলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম রাউন্ডে পিছিয়ে থাকা সত্ত্বেও দ্বিতীয় রাউন্ডে বাউট নিজের নিয়ন্ত্রণে নেন।
৫৭ কেজি বিভাগে আস্তানায় বিশ্ব বক্সিং কাপে সোনাজয়ী জেসমিন ল্যাম্বোরিয়া ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন উজবেকিস্তানের মামাজোনোভা খুমোরাবোনুকে। জেসমিনের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি উজবেক বক্সার। আরও দুই ভারতীয় বক্সার মীনাক্ষী ও যদুমণি সিং মান্ডেংবাম পদক জয় থেকে একধাপ দূরে রয়েচেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগে মীনাক্ষী এবং পুরুষদের ৫০ কেজি বিভাগে যদুমণি সিং মান্ডেংবাম কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.